Monday, April 6, 2026

প্রাক্তন প্রধানমন্ত্রীর নাতির বিস্ফোরণ, প্রার্থী করতে কেজরিওয়াল ১০কোটি নিচ্ছেন!

Date:

Share post:

যে অভিযোগ ২০১৪ সালে উঠেছিল, সেই একই অভিযোগ ফের অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে। অভিযোগকারী দল থেকে সদ্য কংগ্রেসে যাওয়া আদর্শ শাস্ত্রী, যিনি ছিলেন দ্বারকার বিধায়ক। আদর্শর অভিযোগ, কেজরিওয়াল প্রার্থী হওয়ার জন্য প্রার্থী পিছু ১০-২০কোটি টাকা নিচ্ছেন। আদর্শ প্রাক্তন প্রধানমন্ত্রী লালাবাহাদুর শাস্ত্রীর নাতি।

শনিবারই আপ ছেড়ে কংগ্রেসে যোগ দেন আদর্শ। এবার তাঁকে টিকিট দেননি কেজরিওয়াল। আর টিকিট না পেয়েই অভিযোগের বিস্ফোরণ। দ্বারকার আপ প্রার্থী বিনয় মিশ্র। আর আদর্শ কংগ্রেস প্রার্থী। আদর্শ আম আদমির বিদেশ বিষয়ক সেলে ছিলেন। তবে কেজরিওয়ালের বিরুদ্ধে এই অভিযোগ প্রথম নয়। গত বিধানসভা ভোট ও লোকসভা ভোটেও বারবার এই অভিযোগ উঠেছিল। লোকসভা ভোটের আগে পশ্চিম দিল্লির আপ প্রার্থী বলবীর সিং জাখরের ছেলে বলেছিলেন, বাবা প্রার্থী হতে ৬কোটি টাকা অরবিন্দকে দিয়েছেন। যদিও জাখর তা অস্বীকার করেন।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...