Thursday, June 18, 2026

চব্বিশ মাস পর সবুজ-মেরুণের ডার্বির গেরো কাটল

Date:

Share post:

এবারও হলো না। ইস্টবেঙ্গল কোচ প্রায় দু’বছর দলের দায়িত্ব নিয়েছেন। কিন্তু নিট ফল শূন্য। ঘরে আসেনি একটাও ট্রফি। কিন্তু সমর্থকরা একটা ব্যাপারে আশাবাদী ছিলেন। ডার্বিতে এই দু’বছরে হারতে হয়নি স্প্যানিশ কোচকে। কিন্তু রবিবার, সেই আশারও সলিল সমাধি হলো যুবভারতীর ফ্লাড লাইটে। ২-১ গোলের ব্যবধান দিয়ে ম্যাচ বিচার করা যাবে না। আসলে ম্যাচের ৮০% সময়ে সবুজ-মেরুণের আধিপত্য।

বিকেলে যখন স্টেডিয়ামে প্রবেশ করলাম, তখন দু’পক্ষেরই উন্মাদনা চরমে। কী ছিল না! দৈত্যাকার ফ্ল্যাগ, মুখে মুখে স্লোগান, পেনাল্টি বক্সে বল পড়লেই গগনভেদী চিৎকার, সন্ধ্যা নামলে মোবাইলের আলো… সবকিছু। শুধু তাল খুঁজে পাচ্ছিল না ইস্টবেঙ্গল। আর দু’বছরের খরা কাটিয়ে আলেকজান্দ্রার অপরাজিত থাকার রেকর্ড কেড়ে নিলেন ভিকুনার।

ইস্টবেঙ্গলের আজ একটিই পরিবর্তন। আশীরকে বসিয়ে মেহতাব। ৪-৪-১-১ ছক। ভিকুনা আগের ম্যাচের দল অপরিবর্তিত রেখেই নেমেছিলেন। ১২ মিনিটে একটা চেষ্টা। গোলে ব্যর্থ ডিকা। এরপর ম্যাচের রঙ বদলে যাওয়া শুরু। একের পর এক আক্রমণ। ইস্টবেঙ্গলের ডিফেন্স যে কত দুর্বল তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল নাওরেমের ব্যাক ক্রস। মাথা ছোঁয়ালেন বেইতিয়া। গোল। প্রায় আনমার্কড। এবার ঝাঁঝ বাড়ল। বেইতিয়া, পাপা, নাওরেমকে রুখতে নাকাল ইস্টবেঙ্গলের ডিফেন্সের কমলপ্রীতদের।

প্রথমার্ধের প্রায় শেষ দিকে কোলাডোর মাথা ফাটল। সৌজন্যে ধনচন্দ্রের সঙ্গে ধাক্কা। বেশিরভাগ সময়ে খেলা হলো ইস্টবেঙ্গলের ডিফেন্সের আশপাশে।

দ্বিতীয়ার্ধ থেকে বল ধরে খেলা, পাসিং ঠিক করা, আর গোলমুখ খুলতে পরিকল্পিত আক্রমণ। এর জেরে কিছুক্ষণের জন্য খেলায় ফিরল ইস্টবেঙ্গল। কিন্তু গোলমুখ খুলতে পারল না। বরং দ্বিতীয়ার্ধের খেলার ১৯ মিনিট আর ম্যাচের ৬৪ মিনিটে বেইতিয়ার কর্নার শটে মাথা ছুঁইয়ে নয়নাভিরাম গোল করলেন পাপা। কলকাতায় তাঁর প্রথম গোল। দু গোলে এগিয়ে গিয়ে শ্লথ গতির বাগানকে উচিত শিক্ষা দিয়ে গেল ইস্টবেঙ্গল। ৭২ মিনিটে ডিফেন্স ভেদ করে পাশ বাড়ালেন এডমন্ড। আর সেই বল ধরে একাই ফিনিশ করলেন মার্কোস। আর এরপরেই যেন প্রাণ ফিরে পায় ইস্টবেঙ্গল। একের পর এক আক্রমণ। একটু বেকায়দায় তারা। ৮০মিনিটে খুয়ান মেরার গোলার মতো লঙ রেঞ্জার বারে লেগে ফিরে আসে। আরও দুটি সুযোগ পেলেও আসল কাজ যে হয়নি, তা স্কোর বোর্ডই বলছে।

Related articles

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

আচমকা মমতার ২০ বছরের পিএসও বদল! বিস্ফোরক অভিযোগ ডেরেক ও’ব্রায়েনের

বুধবার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৈরি হল এক নজিরবিহীন ও চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি। খোদ তৃণমূল...

যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক কেন? রেড রোড বন্ধ নিয়েও মামলা হাই কোর্টে

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহল। ওই দিন কলকাতার রেড রোডে...

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...