Friday, April 3, 2026

চরমে উঠেছে অন্ধ্রের রাজধানী বিতর্ক

Date:

Share post:

প্রবল উত্তেজনা অন্ধ্রপ্রদেশে। শুধু অমরাবতীতে হবে না। চন্দ্রবাবু নাইডুর তৈরি করা অমরাবতী রাজধানী হিসেবে পছন্দ নয় নতুন মুখ্যমন্ত্রী জগন্মোহন রেড্ডির।

অমরাবতী, বিশাখাপত্তনম এবং কুর্নুল এই তিনটি জায়গাকে রাজধানী হিসেবে চাইছেন তিনি। সেই লক্ষ্যেই আজ বিধানসভায় বিশেষ অধিবেশন বসাচ্ছেন মুখ্যমন্ত্রী। এদিকে জগন্মোহনের এই সিদ্ধান্তের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে অমরাবতী। বিরোধিতা শুরু করেছে একাধিক রাজনৈতিক দল। রাজধানী বিতর্কে উত্তাল অন্ধ্র। পরিস্থিতি মোকাবিলায় প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুকে গৃহবন্দি করে রাখা হয়েছে। বিক্ষোভের আঁচ যাতে অধিবেশনে না পড়ে সেকারণে বিধানসভা সংলগ্ন এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...