Saturday, April 4, 2026

আরএসএস নয়, বিতর্কহীন নাড্ডা এবিভিপি করেই আজ দলের শীর্ষ পদে

Date:

Share post:

এই প্রথম এবিভিপির কোনও নেতাকেই বিজেপি সভাপতির পদে দেখা যাবে। এতদিন পর্যন্ত আরএসএস করা কোনও নেতাই দল চালিয়েছেন। এই প্রথম ছাত্র সংগঠন করা নেতা জগৎপ্রকাশ নাড্ডা চালাবেন দেশের শাসক দলের সংগঠন।

হিমাচল প্রদেশ বিশ্ববিদ্যালয়ে এবিভিপির কর্মী ছিলেন নাড্ডা। এরপর নিষ্ঠাবান বিজেপি নেতা হিসাবে বিধানসভা, রাজ্যসভা, লোকসভা অর্থাৎ আইনসভার সবকটি কক্ষেই নানা সময়ে প্রতিনিধিত্ব করার পাশাপাশি রাজ্য এবং কেন্দ্রের ক্যাবিনেটে দায়িত্বের সঙ্গে কাজ করেছেন। মোদি-শাহের অত্যন্ত আস্থাভাজন হিমাচল প্রদেশের এই বিতর্কহীন নেতাকেই কঠিন সময়ে আগামী তিন বছরের জন্য দল পরিচালনার দায়িত্ব দিল বিজেপি।

দলে সব অংশের কাছে গ্রহণযোগ্য নাড্ডা কতটা মসৃণভাবে সমস্যা থেকে বের করতে পারবেন তাঁর দলকে তা সময়ই বলবে।

 

Related articles

সাহস থাকলে যাদের নাম কেটেছেন তাঁদের সঙ্গে কথা বলুন: শাহকে চ্যালেঞ্জ মমতার

এসআইআর প্রক্রিয়ায় যে দুটি জেলায় সব থেকে বেশি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তার অন্যতম মালদহ।...

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...