Saturday, June 27, 2026

ছাত্র সংঘর্ষে উত্তেজনা দিনহাটা কলেজে

Date:

Share post:

ছাত্র সংঘর্ষে দফায় দফায় উত্তেজনা ছড়াল দিনহাটা কলেজ চত্বরে। অভিযোগ, সোমবার দিনহাটা কলেজের এক ছাত্রীকে ইভটিজিং করা হয়। এই নিয়েই তৃণমূল ছাত্র পরিষদের দুই গোষ্ঠীর মধ্যে প্রথমে বচসা বাধে। পরে তা সংঘর্ষের আকার নেয়। রীতিমতো বাঁশ, লাঠি নিয়ে দফায় দফায় সংঘর্ষ চলতে থাকে। বিশাল পুলিশবাহিনী দিনহাটা কলেজ চত্বরে পৌঁছয়। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন। তাঁদের মধ্যে সাগর সরকার নামে এক ছাত্রের অবস্থা আশঙ্কাজনক। তাঁকে প্রথমে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাঁকে কোচবিহার মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

অজয় রায়ের অনুগামী তৃণমূল ছাত্র পরিষদের নেত্রী সাবানা খাতুনের অভিযোগ, তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন জেলা সভাপতি শাহেদ চৌধুরীর অনুগামী ছাত্ররা দিনহাটা কলেজের ছাত্রছাত্রীদের উপর হামলা চালায়। তাঁরা কলেজের ছাত্রীদের ইভটিজিং করে বলে অভিযোগ সাবানার। যদিও, তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে অপর গোষ্ঠী।

Related articles

ফের ভারতের আসতে পারেন মোদির ‘বন্ধু’ ট্রাম্প

আগামী ২০২৭ সালের শুরুতেই দ্বিপাক্ষিক সফরে ভারতে আসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (American President Donald Trump)। শনিবার...

কুণাল-কল্যাণ-মহুয়াদের নীতিগত অবস্থানকে কুর্নিশ জহর সরকারের

দলের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছিলেন প্রাক্তন আমলা জহর সরকার (Jawhar Sarkar)। এবার বিধানসভা নির্বাচনের...

জন্মদিনে রুক্মিণীর জন্য কী বিশেষ বার্তা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র!

অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিনে সকাল থেকেই অনুগামীদের শুভেচ্ছা বার্তাই ভরে উঠে সোশ্যাল মিডিয়া (Social Media)। তবে...

গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র? তারাতলা বিপর্যয়ে ফিরহাদ-সহ ২ কাউন্সিলরের বিরুদ্ধে থানায় অভিযোগ

আর কিছুক্ষণের মধ্যেই কি গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম! তারাতলায় নির্মীয়মাণ গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার আইনি বিপাকে...