Friday, April 3, 2026

‘নাবালক’ দাবি করা এক নির্ভয়া-ধর্ষকের আর্জির সুপ্রিম কোর্টে শুনানি আজ

Date:

Share post:

সুপ্রিম কোর্টে আজ, সোমবার নির্ভয়া গণধর্ষণ মামলায় অন্যতম সাজাপ্রাপ্ত পবন গুপ্তার আবেদনের শুনানি হতে চলেছে৷ দিল্লির ওই ধর্ষণকাণ্ডের সময় সে নাবালক ছিল, তাই তার সাজা লাঘব করা হোক, মূলত এই দাবিতেই শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছে পবন৷ সুপ্রিম কোর্টে পবন গুপ্তার হয়ে স্পেশাল লিভ পিটিশন বা SLP দায়ের করা হয়েছে৷

নিজেকে ‘নির্দোষ’ বলে দাবি করে নির্ভয়া কাণ্ডের অন্যতম এই সাজাপ্রাপ্তের দাবি, মামলা চলাকালীন তার নাবালক হওয়ার বিষয়টি উপেক্ষা করেছে দিল্লি আদালত। গত বছর একই দাবিতে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল পবন গুপ্তা৷ সেখানে তার দাবি খারিজ হয়ে যায়। এরপর গত ১৭ জানুয়ারি শীর্ষ আদালতে এই বিষয়টি নিয়ে ফের আবেদন করেছে পবন৷ দাখিল করা তথ্যে দাবি করা হয়েছে, তাঁর স্কুলের রেকর্ড অনুসারে পবন গুপ্তার জন্ম তারিখ ৮ অক্টোবর, ১৯৯৬, কিন্তু দিল্লি হাইকোর্ট এই বিষয়টিকে উপেক্ষা করেছে বলে জানিয়েছেন তার আইনজীবী এ পি সিং। বিচারপতি আর ভানুমাথির নেতৃত্বে এবং বিচারপতি অশোক ভূষণ ও বিচারপতি এএস বোপান্নার সমন্বয়ে গঠিত শীর্ষ আদালতের ৩ বিচারপতির বেঞ্চে এই শুনানি হবে।

এদিকে, গত শুক্রবার নির্ভয়া মামলায় ৪ সাজাপ্রাপ্তের বিরুদ্ধে নতুন করে মৃত্যু পরোয়ানা জারি করা হয়েছে। আগামী ১ ফেব্রুয়ারি ভোর ৬টায় দিল্লির তিহার জেলে ওই ৪ জনের মৃত্যুদণ্ড কার্যকর করার কথা রয়েছে।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...