Wednesday, June 24, 2026

কেন্দ্রের আর্থিক পরিস্থিতি নিয়ে বিস্ফোরক গড়করি

Date:

Share post:

ফের সমালোচনার মুখে মোদি সরকার। আর সেটা করেছেন এক কেন্দ্রীয় মন্ত্রী নীতীন গড়করি। এর আগেও কেন্দ্রীয় সরকারের সমালোচনায় সরব হয়েছেন এই মন্ত্রী তথা বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি। সামনেই দ্বিতীয় মোদি সরকারের প্রথম বাজেট। আর তার আগেই গড়করি বলেন, কেন্দ্রীয় সরকারের অর্থ সংকট নেই। কিন্তু সিদ্ধান্ত হীনতায় ভুগছে সরকার।

গড়করির মতে, সিদ্ধান্ত নিতে ভয় পাওয়াটাই মোদি সরকারের বড় সমস্যা। নেতিবাচক মনোভাব থেকেই এটা হচ্ছে বলে মত কেন্দ্রীয় পরিবহনমন্ত্রী নীতীন গড়করির। এই দুইয়ের জেরেই আর্থিক সমস্যায় মোদি সরকার মত গড়করির। এর মাধ্যমে কী কেন্দ্রীয় মন্ত্রী বলতে চাইছেন, যাঁরা আর্থিক সংস্কারের সিদ্ধান্ত নিচ্ছেন, তাঁরা উপযুক্ত নন? মানে তিনি কি নিজের দলের মন্ত্রীদের পরিকল্পনা নিয়েই প্রশ্ন তুলছেন? বাজেট অধিবেশনের আগে গড়করির মন্তব্য জল্পনা বাড়ছে তাতে সন্দেহ নেই।

দেশের এই আর্থিক সংকটের জন্য নরেন্দ্র মোদির আর্থিক নীতিকেই দায়ী করে বিরোধীরা। কিন্তু কেন্দ্রীয় মন্ত্রীর অভিযোগ এই সঙ্কটের অন্য অংশে আলো ফেলেছে বলে মত রাজনৈতিক মহলের।

Related articles

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...