Wednesday, March 18, 2026

নাড্ডাকে শুভেচ্ছা জানিয়ে যা বললেন প্রধানমন্ত্রী

Date:

Share post:

বিজেপির নতুন সভাপতি জেপি নাড্ডাকে আন্তরিক শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, এত বছর ধরে আদর্শ ও মূল্যবোধের পরম্পরা নিয়ে রাজনীতি করছে বিজেপি। নতুন প্রজন্ম এসে দায়িত্ব নিচ্ছেন, পুরনো প্রজন্ম দায়িত্ব সমর্পণ করে দলকে নিজেদের অভিজ্ঞতায় সমৃদ্ধ করছেন। আমরা বিজেপির এই পরম্পরার জন্য গর্বিত। সরকার ও দলের পৃথক মর্যাদা রক্ষা করা দরকার, আমরা সেটাই করি। এত কম সময়ে দলের বিস্তার, বিকাশ ও সময়োপযোগী পরিবর্তন করেছি আমরা। গণতান্ত্রিক ভাবাদর্শই এই দলের আধার। দলের যে বিস্তারের কাজ যেভাবে অমিত শাহ করেছেন তা স্মরণে রাখবে দল। নাড্ডাজিকে আমি দেখেছি ওঁর মধ্যে যে কোনও কাজ ভাল থেকে আরও ভাল করার এক অসাধরণ সঙ্কল্প। সিদ্ধান্ত রূপায়ণে দৃঢ়প্রতিজ্ঞা। আদর্শের প্রতি গভীর নিষ্ঠা। শুধু দলকে আরও বিস্তারের কাজই নয়, কোটি কোটি কর্মীকে যোগ্য তৈরি করার দায়িত্ব এখন থেকে ওঁর উপর।

মোদি বলেন, দেশে এখন মিথ্যার প্রতিযোগিতা চলছে। বারবার মিথ্যা প্রচার আর ভুল বুঝিয়ে মিথ্যাকেই সত্য প্রতিপন্ন করার চেষ্টা হচ্ছে। এর বিরুদ্ধে আরও সক্রিয় হয়ে ঘরে ঘরে পৌঁছে আমাদের প্রচার করতে হবে। নেতা-কর্মীদের প্রতি মোদির আবেদন, আসুন সবাই নাড্ডাজির হাত শক্ত করুন, ওঁকে সর্বতোভাবে সমর্থন করুন।

spot_img

Related articles

তালিকা প্রকাশ হতেই রাজ্যজুড়ে শুরু দেওয়াল লিখন, মুখ্যমন্ত্রীর কেন্দ্র থেকে জেলায় প্রচারে তৃণমূল

প্রার্থীতালিকা ঘোষণার পরেই ঘাসফুল শিবিরের উৎসাহ এখন তুঙ্গে। প্রার্থী হতে পারেন এমন আঁচ পেয়ে অনেক জায়গায় আগেই দেওয়াল...

হুকো সাজানোর জন্য লোক নিয়োগ! ধোনির অজানা কীর্তি ফাঁস সিএসকে সতীর্থের

মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) হুকো প্রীতি অনেকেরই জানা। ভারতীয় ক্রিকেটে হুঁকোপ্রীতির জন্য ধোনি কিন্তু বেশ পরিচিত। এই...

ভোটার তালিকা থেকে ৬০ লক্ষ নাম বাদ কেন? জবাব চেয়ে কমিশনের দ্বারস্থ তৃণমূল

গত ২৮ ফেব্রুয়ারি যে তালিকায় নাম ছিল ৭ কোটি ৪ লক্ষ ৫৯ হাজার ভোটারের নতুন তালিকায় কমে দাঁড়িয়েছে...

তৃণমূলের তালিকা থেকে বাদ ৭৪: কেউ হতাশ, কেউ দিলেন হুমকি, কেউ আবার স্বস্তিতে

ঠিক যেন পরীক্ষার ফলাফল বেরোনো। প্রার্থী হওয়ার আবেদন তো প্রত্যাশী সকলেই করেছিলেন। কিন্তু কে যোগ্য, কার জন্য কোন...