Saturday, June 27, 2026

গান্ধী-সুভাষের নাম জুড়ে নতুন স্লোগান মমতার মুখে

Date:

Share post:

‘গান্ধীবাদ সুভাষবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ।’

উত্তরবঙ্গ উৎসবের মঞ্চে দাঁড়িয়ে CAA-NRC- বিরুদ্ধে তোপ দেগে নতুন এই স্লোগান দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বক্তৃতার মধ্যে একাধিকবার তিনি এই স্লোগান ব্যবহার করেন৷
গান্ধীবাদের স্লোগান বহুভাবে শোনা গেলেও সুভাষবাদ-কে নিয়ে এভাবে স্লোগান খুবই কম শোনা যায়৷ এদিন মমতা
সুভাষবাদ-কে স্লোগানে এনে নতুনবার্তা দিলেন বলেই মনে করছে রাজনৈতিক মহল৷ কেন্দ্রের ‘অপশাসন’-এর বিরুদ্ধে দেশের মানুষকে ঐক্যবদ্ধ করতেই এই স্লোগান তাঁর মুখে উঠে এসেছে বলেও মনে করা হচ্ছে৷
এদিন মুখ্যমন্ত্রী বলেন, “NRC, NPR আর CAA নিয়ে কেউ চিন্তা করবেন না। আমি আছি। আমি আছি মানেই বাংলার মানুষ আপনাদের পাশে আছে। কেউ গায়ে হাত দিতে পারবে না।” মমতা বলেন, “আমি ভোটের পাহারাদার নই। সারাবছর মানুষের পাশে থাকি।”

NPR প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “আমি আগে ভেবেছিলাম এটা বোধহয় জনগণনা বা সেনসাস। যখন দেখলাম, বাবা- মায়ের জন্ম তারিখও জানতে চাওয়া হচ্ছে। তখন আমি বললাম, এসব করতে দেব না। ওরা ঘুরিয়ে NPR করে NRC করতে চাইছে।” তিনি বলেন, “বাংলাই একমাত্র রাজ্য যারা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের ডাকা NPR বৈঠকে যায়নি। অনেক অ-বিজেপি রাজ্যই সেই বৈঠকে যোগ দিয়েছিল। তা নিয়েও এদিন ক্ষোভ জানান মুখ্যমন্ত্রী।

Related articles

২৪ ঘণ্টায় চারবার ভূমিকম্প পাকিস্তানে! আফটার শকের সতর্কতা জারি 

মাত্র চব্বিশ ঘণ্টার মধ্যে চারবার কেঁপে উঠল পাকিস্তান (Earthquake in Pakistan)! শনিবার সকালের শক্তিশালী কম্পনের জেরে আতঙ্কিত সাধারণ...

উরুগুয়েকে হারিয়ে নকআউটে স্পেন 

ফিফা বিশ্বকাপে (Fifa Football WC) শনিবার অ্যালেক্স বায়নার গোলে উরুগুয়েকে হারিয়ে রাউন্ড অফ ৩২ এ পৌঁছে গেল স্পেন...

তারাতলা বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭, আজও চলছে উদ্ধারকাজ 

তারাতলার গোডাউন বিপর্যয়ের (Taratala Godown Disaster) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭। শুক্রবার রাতে বিহারের মুঙ্গারের বাসিন্দা শিরচন কুমারের...

এনসিইআরটির পাঠ্য বইতে এবার ‘SIR’, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস 

একের পর এক পরিবর্তন! এবার এনসিইআরটি–র (NCRT ) নবম শ্রেণির সোশ্যাল সায়েন্সের পাঠ্য বইতে যুক্ত হল ‘এসআইআর’। ভোটার...