Friday, April 3, 2026

ছাত্র মৃত্যু ঘিরে কোচবিহারে উত্তেজনা, আক্রান্ত আইসি

Date:

Share post:

ছাত্র মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল কোচবিহারে। পরিস্থিতি নিয়ন্ত্রণে গিয়ে আক্রান্ত হন আইসি। সোমবার, কোচবিহারের চকচকার এক বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় চকচকা হাইস্কুলের একাদশ শ্রেণীর ছাত্র পার্থ ভৌমিক। ১১ জানুয়ারি সাইকেল নিয়ে বাড়িতে ফিরছিল ওই ছাত্র। সেই সময় একটি গাড়ি তার সাইকেলে ধাক্কা মারে। গুরুতর জখম হলে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় পার্থকে। ১০ দিন চিকিৎসা চলার পরে সোমবার সকালে মৃত্যু হয় ওই ছাত্রের।

এরপরই গাফিলতির অভিযোগে বেসরকারি হাসপাতালে ভাঙচুর করা হয় বলে অভিযোগ ওঠে। পাশাপাশি, ৩১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দা ও স্কুল পড়ুয়ারা। পরিস্থিত নিয়ন্ত্রণে গেলে পুলিশকে ঘিরে চলে বিক্ষোভ। আক্রান্ত হন কোচবিহার কোতোয়ালি থানার আইসি সৌম্যজিৎ ঘোষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাসের শেল ফাটানো হয়। ঘটনায় আহত হন ৩-৪ জন পুলিশকর্মী। পুলিশের গাড়িও ভাঙচুর করা হয়। ঘটনাস্থল থেকে ১০জনকে আটক করেছে পুলিশ।

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...