Saturday, June 27, 2026

উত্তরসূরি নাড্ডাকে শুভেচ্ছা জানিয়ে কী বললেন অমিত শাহ?

Date:

Share post:

সর্বসম্মতির ভিত্তিতে বিজেপি সভাপতি পদে অমিত শাহর স্থলাভিষিক্ত হয়েছেন জেপি নাড্ডা। শুভেচ্ছা ভাষণে নিজের উত্তরসূরিকে প্রশস্তি ও শুভেচ্ছায় ভরিয়ে দিলেন পূর্বসূরি শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, আজ আমাদের বিশেষ আনন্দ ও গৌরবের দিন যে একজন সাধারণ কার্যকর্তা থেকে সর্বোচ্চ সভাপতির পদে আসীন হলেন নাড্ডা। আমাদের দলই একমাত্র দল যারা পরিবারতন্ত্রের ভিত্তিতে চলে না। একজন কার্যকর্তার গুণাবলী, দক্ষতা, নেতৃত্বের গুণই শেষ কথা। বংশবাদ আর জাতপাতের ভিত্তিতে যে বিজেপি চলে না তা আবার প্রমাণিত হল। মোদিজি ও নাড্ডাজির নেতৃত্বে দেশ ও দল আরও গৌরবের সঙ্গে সামনের দিকে এগিয়ে যাবে। আমার আন্তরিক শুভেচ্ছা ও সমর্থন রইল নাড্ডাজির প্রতি।

Related articles

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...