Friday, June 26, 2026

অসামরিক বিমান পরিষেবার বেহাল দশায় উত্তরবঙ্গে যেতে দেরি! চরম ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

Date:

Share post:

রাঙাপানিতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার খবর পেয়েই যেতে চেয়েছিলেন অকুস্থলে। কিন্তু অসামরিক বিমান পরিষেবার অব্যবস্থার কারণেই বিকেলে যেতে হল তাঁকে। বাগডোগরা রওনা দেওয়ার আগে বিমানবন্দরে ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার, বিকেলে কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, উড়ান না থাকার কারণেই তাঁকে দেরি করে যেতে হচ্ছে। এরপরেই তিনি প্রশ্ন তোলেন, উত্তরবঙ্গ যাওয়ার এত কম বিমান কেন?এদিন সকাল নটা নাগাদ ফাঁসিদেওয়ার রাঙাপানির কাছে দাঁড়িয়ে থাকা শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনে ধাক্কা মারে একটি মালগাড়ি। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের (Kanchanjangha Express) ২টি বগি লাইনচ্যুত হয়। খবর পাওয়া মাত্র স্থানীয় প্রশাসনকে উদ্ধারকাজে নামার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। এর পর তিনি নিজেই দুর্ঘটনাস্থলে যাওয়ার সিদ্ধান্ত নেন। বিমান বা কপ্টারের খোঁজ শুরু হয়। কিন্তু উত্তরবঙ্গের আবহাওয়া পরিস্থিতির কারণে কপ্টারের ঝুঁকি নেয়নি প্রশাসন। দিনের বিমানে টিকিট না পেয়ে বিকেলের বিমান ধরেন মুখ্যমন্ত্রীর। এই নিয়ে বিমানবন্দরে দাঁড়িয়েই অসামরিক বিমান পরিষেবাকে নিশানা করলেন মমতা। তাঁর কথা, ”বিমানের যে এই অবস্থা, আমি তো জানতামই না। দুপুর ১২টা ৪০-এ উত্তরবঙ্গের বিমান। সেটা তো বুক হয়ে গিয়েছে পুরো। তার পর সেই বিকেলে বিমান। ইন্ডিগোর বিমানে বুক করা হল। প্রথমে ভুল তথ্য দেওয়া হয়। বলছিল, এয়ার ইন্ডিয়ার বিমান। কিন্তু তা নয়।” এর পরে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী বলেন, ”এত কম বিমান উত্তরবঙ্গে যাওয়ার! অথচ আমরা ফুয়েল চার্জ ফ্রি করে দিয়েছি। এখানে এসেই বিমানগুলো জ্বালানি তেল ভরে। আর যাওয়ার বেলায় সব বাতিল করবে।” যৌথ উদ্যোগে যে বিমান পরিষেবা চালু করে হয়েছিল যেটাও কেন্দ্র বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী।





Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...