Friday, June 26, 2026

খারাপ সিগনাল ও ম্যানুয়াল সিগনালিং, কার ভুলে দুর্ঘটনায় কাঞ্চনজঙ্ঘা?

Date:

Share post:

সকাল থেকেই খারাপ ছিল রানিপাত্র থেকে ছত্তরহাটের মাঝে অটোমেটিক সিগনালিং ব্যবস্থা। ফলে পেপার সিগনাল নিয়েও চলছিল ট্রেনের চলাচল। সিগনাল খারাপ থাকলে যে নিয়ম প্রযোজ্য হয়, মালগাড়ির সেই নিয়ম মানার ক্ষেত্রে কোনও সমস্যা হয়েছিল। নাকি পেপার সিগনাল দেওয়ার ক্ষেত্রেই কোনও সমস্যা হয়েছিল তা নিয়ে উঠছে প্রশ্ন। তবে সিগনাল খারাপ থাকার জন্য রেল যোগাযাগ যথেষ্ট ঝুঁকিপূর্ণ ছিল প্রায় ২০ কিমি রাস্তা। তারপরেও যথেষ্ট সচেতনতা যে ছিল না, তা রাঙাপানির ভয়াবহ দুর্ঘটনা থেকেই প্রমাণ মিলেছে।

তদন্ত শুরুর আগেই রেল দফতর মালগাড়ির চালকের ভুলের কথা প্রচার করে দেওয়া হয়েছে। যদিও সকাল ৫.৫০ থেকে ওই লাইনের অটোমেটিক সিগনালিং ব্যবস্থা খারাপ ছিল। স্টেশন থেকে পেপার মেমো না পেলে সেক্ষেত্রে কোনও চালকেরই গাড়ি নিয়ে এগোনোর কথা না। সিগনালিং ব্যবস্থা খারাপ থাকলে লাল সিগনালে যে কোনও ট্রেনের থেমে থাকাই নিয়ম। তারপরেও এগোলে ১০ কিমি প্রতি ঘণ্টার বেশি গতিবেগে এগোনো যাবে না। যদি পেপার মেমো পাওয়া যায় কোনও স্টেশন মাস্টারের তরফ থেকে তবেই সব লাল সিগনাল না মেনে এগোতে পারবেন চালক।

পেপার মেমো নেওয়ার ক্ষেত্রে গাড়ির চালক ও গার্ড দুজনকেই সেই মেমো দেওয়ার কথা। যদি দুজনকে নাও দেওয়া হয়, তাহলেও চালক ও গার্ড দুজনকে সেই মেমোর বিষয় বস্তু বিস্তারিত জানানোই নিয়ম। এই দুর্ঘটনায় মেমো ছাড়াই মালগাড়ি এগিয়েছিল কিনা সেই উত্তর মৃত চালক ও সহকারী চালক দিতে পারতেন। তবে মালগাড়ির গার্ডের কাছেও সেই তথ্য থাকার কথা। রেলের তদন্তে তাই মালগাড়ির গার্ডের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা থাকছে।

পেপার মেমো দেওয়া হয়েছিল কিনা সেই উত্তর মালগাড়ির চালকের থেকে পাওয়া না গেলেও রাঙাপানির স্টেশন মাস্টার ও মালগাড়ির গার্ডের থেকে সেই উত্তর পাওয়া সম্ভব হবে। যদি মালগাড়ির চালককে সিগনাল না মানার মেমো দেওয়া হয়ে থাকে তবে প্রশ্ন সেই মেমোর বিষয়বস্তু কী ছিল, বা চালক কোনওভাবে সেই মেমো বুঝতে ভুল করেছিলেন কিনা। নাকি সত্যিই এক লাইনে কাঞ্চনজঙ্ঘা চলে যাওয়ার পরে সেই লাইনেই মালগাড়ি এসে যায়, তদন্তে এই প্রশ্নের উত্তরও খুঁজবে রেলের আধিকারিকরা। সেক্ষেত্রে মালগাড়ির চালক সিগনাল ভেঙেছিলেন, না কি স্টেশন থেকে পেপার মেমো ভুল দেওয়া হয়েছিল, এই উত্তরের খোঁজেই সোমবারের দুর্ঘটনার তদন্তকারীরা। তবে সেক্ষেত্রে প্রশ্ন থাকছে মালগাড়ি চালক যদি সিগনাল ভুল দেখে থাকেন, সহকারী চালক কী করছিলেন? তিনিও কী চালকের সঙ্গে ভুল সিগনাল দেখেছিলেন, দুজনেই চরম দুর্ঘটনার ঝুঁকির কথা জেনেও একই ভুল করেছিলেন?

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...