Saturday, June 20, 2026

বিরাট দুর্ঘটনা! বাইচুং-বিজয়নদের সামনেই ভেঙে পড়ল গ্যালারি

Date:

Share post:

একটি প্রদর্শনী ফুটবল ম্যাচে ঘটে গেল বড় দুর্ঘটনা। ঘটতে পারত আরও বড় কিছু। ম্যাচ শুরুর আগেই স্টেডিয়ামের একটি অস্থায়ী গ্যালারি হঠাৎ ভেঙে পড়ে। আর তাতে জখম হলেন কমপক্ষে ৫০ জন দর্শক। ঘটনাটি ঘটে কেরলের পালাকাডে।

দুর্ঘটনার মুহূর্তে স্টেডিয়ামে হাজির ছিলেন জাতীয় দলের দুই প্রাক্তন তারকা ফুটবলার আই এম বিজয়ন ও বাইচুং ভুটিয়া। যদিও তাঁরা সুরক্ষিতই রয়েছেন। স্থানীয় সূত্রে খবর, ফুটবল ম্যাচটি শুরু হওয়ার ঠিক আগেই ভেঙে পড়ে স্টেডিয়ামের সেই অস্থায়ী গ্যালারি।

উল্লেখ্য, গত ২৯ ডিসেম্বর মালাপ্পুরম জেলার পেরিনতালমান্নাতে অল ইন্ডিয়া সেভেনস টুর্নামেন্টের একটি ম্যাচ চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তরুণ ফুটবলার আর ধনরঞ্জনের। তাঁর পরিবারকে আর্থিক সাহায্যের জন্যই এই প্রদর্শনী ম্যাচটি আয়োজন করা হয়েছিল। কিন্তু, ম্যাচ শুরুর আগেই বিপত্তি।

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...