Sunday, March 29, 2026

কোন্নগরে বাঘের আতঙ্ক!

Date:

Share post:

ঝাড়গ্রামের পর এবার হুগলির কোন্ননগরে বাঘের আতঙ্ক। কয়েকদিন ধরেই, কোন্নগরর কানাইপুর গ্রামে অজানা প্রাণীর উপস্থিতি ঘিরে আতঙ্ক ছড়িয়ে ছিল। এবার, স্থানীয় একটি দোকানে সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে আরও বেশি আতঙ্ক ছড়িয়েছে। সেখানে দেখা যাচ্ছে, একটি বেড়াল প্রজাতির প্রাণী হেঁটে যাচ্ছে। গায়ে ডোরাকাটা দাগ। রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি মিনিডোর গাড়ির পাশ দিয়ে তার হেঁটে যাওয়ার কয়েক সেকেন্ডের ছবি ঘিরে আতঙ্ক বাড়ে। এলাকাবাসী ধরেই নেন কানাইপুরে বাঘ ঢুকেছে।

কথা চাউর হতেই, লাঠিসোটা নিয়ে বাঘ খুঁজতে বেরিয়ে পড়েন স্থানীয়রা। খবর দেওয়া হয় বনদফতরে। তবে, প্রাণী বিশেষজ্ঞদের মতে, এটি কোনও মতেই বাঘ নয়। বাঘরোল বা মেছোবিড়াল জাতীয় কোনও প্রাণী। কারণ, সিসিটিভি ক্যামেরায় যে পশুটির ছবি ধরা পড়েছে তার মাথা থেকে লেজ পর্যন্ত ডোরা দাগ রয়েছে। বাঘের গায়ে সেরকম দাগ থাকে না। তবে, ইতিমধ্যেই প্রাণীটিকে ধরতে খাঁচা পাতার কাজ শুরু হয়েছে।

গত ১২ জানুয়ারি রিষড়া বাগখাল এলাকায় দুর্ঘটনায় মারা যায় একটি বাঘরোল। তার আকৃতি দেখেও প্রথমে স্থানীয়রা সেটিকে বাঘ ভেবে ভুল করেন। পরে সেই ভুল ভাঙে। কানাইপুরের সিসিটিভি ফুটেজে ধরা পড়া প্রাণীটিও বাঘরোল বা মেছো বিড়াল বলে সন্দেহ। সেটিকে যেন সঠিকভাবে বনদফতরের কাছে পাঠানো হয়, সে বিষয়েও স্থানীয়দের কাছে আবেদন জানানো হয়েছে।

Related articles

দুর্ঘটনায় রাহুলের মৃত্যু, মানতে পারছে না টলিউড

রবিবার শুটিং করতে গিয়ে জলে ডুবে মৃত্যু অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। ৪৩ বছর বয়সী অভিনেতার এভাবে দুর্ঘটনায় হঠাৎ...

রাহুল বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণে শোক প্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

শুটিং চলাকালীন দিঘার সমুদ্র সৈকতে মর্মান্তিক দুর্ঘটনা। অকালে চলে গেলেন জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। রবিবার ‘ভোলে বাবা...

দুয়ারে সরকার-এর পর দুয়ারে ডাক্তার, বাঁকুড়ার রাইপুরে উন্নয়ন বার্তা নেত্রীর

পুরুলিয়ার মানবাজারের পর বাঁকুড়া রাইপুরে ঠাকুরমনি সরেন-সহ আরও ৬ তৃণমূল প্রার্থীর সমর্থনে জনসভা করলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই...

কমিশন-বিজেপি আঁতাঁতে আরও এক ‘পক্ষপাতদুষ্ট’ আধিকারিক! ফাঁস করল তৃণমূল

বাংলা (West Bengal) দখলের সবরকম প্রচেষ্টায় এবার বাংলার পুলিশ-প্রশাসনের আধিকারিক বদল করে ভোট বাক্স ভরানোর চেষ্টায় বিজেপি (BJP)।...