Thursday, June 11, 2026

নতুন বিজেপি সভাপতি জগৎপ্রকাশ নড্ডা ? ঘোষণা আজই

Date:

Share post:

নতুন বিজেপি সভাপতির নাম ঘোষণা আজই। জগৎপ্রকাশ নড্ডা ছাড়া অন্য কারোর মনোনয়ন পেশ করার সম্ভাবনা নেই বললেই চলে । ফলে অমিত শাহের উত্তরসূরি হতে চলেছেন তিনিই।
রবিবার রাতে অমিত শাহ দলের দফতরে একপ্রস্থ বৈঠক করেন । হাজির ছিলেন নড্ডা-সহ কয়েক জন শীর্ষ নেতা।
রাত দশটা নাগাদ দলের তরফে জানানো হল, সোমবার দুপুর আড়াইটে নাগাদ পরবর্তী দলীয় সভাপতির নাম ঘোষণা করা হবে। এই কারণে
কেন্দ্রের সব মন্ত্রী ও বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা ইতিমধ্যেই হাজির হয়ে গিয়েছেন নয়াদিল্লিতে । গোটা দেশ থেকেও দলের শীর্ষ নেতারা এসেছেন।  যদিও প্রথমে ঠিক ছিল সোমবার সকাল 10 টা থেকে এই বিষয়ে আলোচনার পর ভোটাভুটি শুরু হবে। প্রয়োজনে মঙ্গলবার পর্যন্ত চলবে সেই ভোটাভুটি । কিন্তু যা পরিস্থিতি তাতে আজ সোমবারই দলীয় সভাপতির নাম ঘোষণা করতে চলেছে বিজেপি।
নড্ডার অভিষেকের আগে পশ্চিমবঙ্গ-সহ দেশের অর্ধেকের বেশি রাজ্যে সভাপতি পদে নির্বাচন হয়েছে। আর সিংহভাগ রাজ্যেই তাঁরাই সভাপতি পদে বহাল থেকেছেন, অমিত শাহের জমানায় যাঁরা দায়িত্ব পেয়েছেন। তাই বিজেপির নতুন সভাপতিকে রাজ্যে-রাজ্যে তাঁদের নিয়েই কাজ করতে হবে, যাঁদের আনুগত্য রয়েছে অমিত শাহের প্রতি।

Related articles

ঋতব্রতকে বিরোধী দলনেতার স্বীকৃতির সিদ্ধান্তে স্থগিতাদেশ নয় কেন? রাজ্যের কাছে হলফনামা তলব হাই কোর্টের

বিধানসভায় বিরোধী দলনেতার স্বীকৃতি তৃণমূল থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে দেওয়ার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের...

নজরুল মঞ্চে সুরের আসরে ‘উস্তাদ-এ-গজল’! কলকাতায় হরিহরণের পঞ্চাশ বছর উদযাপন

শহর কলকাতা এবার সাক্ষী হতে চলেছে এক মায়াবী ও ঐতিহাসিক গজল সন্ধ্যার। ভারতীয় সঙ্গীত জগতে দীর্ঘ ৫০ বছরের...

ই-বিধানসভার পথে পা, নতুন বিধায়কদের প্রশিক্ষণে বসছে পাঠশালা 

রাজ্যে নতুন সরকার গঠনের পর এবার সংসদীয় ব্যবস্থার খোলনলচে বদলে ফেলতে কোমর বেঁধে নামল নতুন প্রশাসন। আগামী ১০০...

বৈঠক শেষে উত্তরবঙ্গে উন্নয়নের আশ্বাস রাজ্যের নয়া অর্থমন্ত্রী

রাজ্যে ক্ষমতার পরিবর্তনের পর নতুন বিজেপি (BJP Govt.) সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু হতে চলেছে সামনের সপ্তাহে। আগামী...