Tuesday, April 7, 2026

এখনও অধরা কোন্নগরের ‘বাঘ’, মৃত বাঘরোলের ছবি ঘিরে জল্পনা

Date:

Share post:

রাতভর তল্লাশির পরেও, কোন্নগরের কানাইপুরে ধরা পড়েনি সেই প্রাণী। যাকে এলাকাবাসী বাঘ বলে দাবি করেও, বনমন্ত্রী ও বনাধিকারিকদের দাবি সেটি বাঘরোল। এরই মধ্যে স্যোশাল মিডিয়ায় একটি মৃত বাঘরোলের ছবি ঘিরে গুজব ছড়ায়। দাবি করা হয়, ওই বাঘরোলটিকেই মেরে ফেলা হয়েছে। কিন্তু পরে জানা গিয়েছে, গত ১১ তারিখ ওই এলাকায় দুর্ঘটনায় মৃত্যু হয় বাঘরোলটির। সেটির ছবিও ভাইরাল হয়েছে।
এদিকে, রাতভর তল্লাশিতেও প্রাণীটি ধরা না পড়ায় এলাকায় আতঙ্ক ছড়ায়। এলাকাবাসীকে আশ্বস্ত করতে যান বিধায়ক প্রবীর ঘোষাল। স্থানীয়দের, আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন তিনি। প্রবীর ঘোষাল জানান, বন দফতরের মতে প্রাণীটি আসলে বাঘ নয় বাঘরোল। তবে, ভয় কাটেনি স্থানীয়দের।
এর মধ্যেই কানাইপুরে অজানা জন্তুর পায়ের ছাপ পাওয়া যায়। পায়ের ছাপের নমুনা সংগ্রহ করেন নেচার এনভায়রামেন্ট অ্যান্ড ওয়াইল্ড লাইফ সোসাইটির আধিকারিকরা। তবে, ওই আধিকারিকরাও আশ্বস্ত করেন পায়ের ছাপটি বাঘরোলের। অযথা আতঙ্কিত হওয়ার কিছু নেই।

Related articles

ভোট প্রচারে আজ উত্তরবঙ্গে অভিষেক 

নির্বাচন যত এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস (TMC)। মঙ্গলবার উত্তরবঙ্গের তিনটি জনসভা করবেন দলের সর্বভারতীয়...

আজ নদিয়ার ৩ প্রার্থীর সমর্থনে জনসভা মমতার, প্রচার করবেন বনগাঁ-হাবরাতেও

বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) প্রচারে মঙ্গলবার নদিয়া জেলার (Nadia) তিন গুরুত্বপূর্ণ কেন্দ্র চাকদহ, কল্যাণী ও হরিণঘাটার...

আজ থেকে টলিপাড়ায় কর্মবিরতি! সকালে টেকনিশিয়ানস স্টুডিওতে হাজিরার নির্দেশ আর্টিস্টস ফোরামের 

শ্যুটিংয়ে শিল্পীদের নিরাপত্তার দাবিতে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছে আর্টিস্টস ফোরাম (Artists Forum)। সেইমতো এদিন সকাল দশটায়...

ছিঃ, সত্যজিৎকে অপমান! গেরুয়া শিবিরের ‘অসভ্যতা’র বিরুদ্ধে গর্জে উঠল নেট মাধ্যম 

বাঙালির সংস্কৃতিমনস্কতায় আঘাত হানতে এবার আসরে নামল গেরুয়া শিবির। বিশ্ববরেণ্য অস্কারজয়ী পরিচালক সত্যজিৎ রায় থেকে শুরু করে তাঁর...