Wednesday, June 10, 2026

মহারাষ্ট্র সরকারের নিদান: স্কুলের প্রার্থনায় পড়তে হবে সংবিধানের প্রস্তাবনা

Date:

Share post:

26 জানুয়ারি থেকে মহারাষ্ট্রের সব স্কুলে প্রার্থনার সময় ভারতীয় সংবিধানের প্রস্তাবনা পাঠ বাধ্যতামূলক ঘোষণা করল মহারাষ্ট্র সরকার। রাজ্যের স্কুল শিক্ষামন্ত্রী বর্ষা গায়কোয়াড় বলেন, স্কুলস্তর থেকেই যাতে ছাত্রছাত্রীদের মধ্যে সংবিধানের গুরুত্ব ও ধর্মনিরপেক্ষতার চেতনা জাগ্রত করা যায় সেজন্য সরকারের এই উদ্যোগ। রোজ একবার করে সংবিধানের প্রস্তাবনা পড়তে পড়তে ছাত্ররা সংবিধানের মর্মবস্তু ছোট থেকেই অনুধাবন করতে শিখবে। প্রসঙ্গত উদ্ধব ঠাকরে সরকার এই নির্দেশ জারি করলেও সিদ্ধান্ত নেওয়া হয়েছিল অনেক আগে, বিগত কংগ্রেস সরকারের আমলে। অবশেষে মূলত কংগ্রেসের চাপেই সিদ্ধান্ত এতদিন পর বাস্তবায়িত করছে তিন দলের জোট সরকার। দেশজুড়ে সাম্প্রতিক নাগরিকত্ব ইস্যুতে আন্দোলনের প্রেক্ষাপটে যা বিশেষ তাৎপর্যপূর্ণ।

 

Related articles

কলকাতায় যোগ দিবসের অনুষ্ঠান ঘিরে প্রস্তুতি তুঙ্গে, কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

আগামী ২১ জুন (রবিবার) আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) উপলক্ষে নজরকাড়া অনুষ্ঠানের আয়োজন শহর কলকাতায়। উপস্থিত থাকবেন...

রাজ্যের সম্ভাব্য মন্ত্রীদের তালিকা: সূত্রে প্রকাশ ৯ মন্ত্রীর নাম

সরকার গঠনের ১ মাস পরেও মন্ত্রী নির্ধারণে ব্যর্থ রাজ্যের প্রথম বিজেপি সরকার। মাত্র ৯টি দফতর (cabinet) ৫ মন্ত্রীর...

বাড়ি ঢুকে হেনস্থা: ত্রাণ দুর্নীতিতে গ্রেফতার প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

সাম্প্রতিক সময়ে একে পর এক তৃণমূল নেতৃত্বের গ্রেফতারি। তার মধ্যে এবার আরও এক প্রাক্তন মন্ত্রীকে দুর্নীতির অভিযোগে গ্রেফতার।...

প্রস্তুতি ২০২৯-এর: দীর্ঘ বৈঠকে সোনিয়া-মমতা

ইন্ডিয়া জোটের বৈঠকের পরে জোটের দুই গুরুত্বপূর্ণ শরিক দলের শীর্ষ নেতৃত্বের গুরুত্বপূর্ণ বৈঠক। দিল্লিতে সোনিয়া গান্ধী (Sonia Gandhi)...