Wednesday, June 10, 2026

CAA-সহ কেন্দ্রের একাধিক নীতির বিরুদ্ধে দেশজুড়ে জনসভা রাহুল গান্ধীর

Date:

Share post:

CAA-সহ মোদি সরকারের একাধিক নীতির বিরুদ্ধে প্রতিবাদে নামছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। দেশজুড়ে জনসভা করবেন তিনি৷ কেন্দ্রের বিরুদ্ধে রাজ্য স্তরে কংগ্রেস পথে নামলেও এখনও সে ভাবে কংগ্রেসের শীর্ষ নেতৃত্বকে প্রতিবাদ করতে দেখা যাচ্ছে না। সে কারনেই অনেক দেরিতে হলেও এ বার রাহুলকে সামনে রেখেই প্রতিবাদে নামতে চাইছে কংগ্রেস।
আপাতত রাহুলের কয়েকটি সভার দিনক্ষণ স্থির হয়েছে৷ জানা গিয়েছে, আগামী 28 জানুয়ারি জয়পুরে তাঁর প্রথম জনসভাটি করবেন রাহুল। বাজেটের ঠিক আগে এই জনসভায় দেশের চলতি আর্থিক পরিস্থিতি আর বেকারত্ব নিয়ে সরকারের বিরুদ্ধে তিনি তোপ দাগবেন, এমনই ধারনা রাজনৈতিক মহলের৷
রাহুল গান্ধীর এর পরের জনসভা হবে মধ্যপ্রদেশে। কৃষক, আদিবাসী আর শ্রমিকদের সমস্যার কথা সেখানে তিনি তুলে ধরতে চান৷ এর পর রাহুল যাবেন মুম্বই। এই সভায় ক্ষুদ্র ব্যবসায়ীদের সমস্যার কথাই তিনি বলবেন৷ AICC সূত্রে খবর, দেশের আরও অনেক জায়গাতেই রাহুলকে গান্ধীকে দিয়ে সভা করানোর পরিকল্পনা করা হচ্ছে। দলের আশা, রাহুল গান্ধী জনসভা করলে চাঙ্গা হবেন কর্মীরা।

Related articles

বাড়ি ঢুকে হেনস্থা: ত্রাণ দুর্নীতিতে গ্রেফতার প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

সাম্প্রতিক সময়ে একে পর এক তৃণমূল নেতৃত্বের গ্রেফতারি। তার মধ্যে এবার আরও এক প্রাক্তন মন্ত্রীকে দুর্নীতির অভিযোগে গ্রেফতার।...

প্রস্তুতি ২০২৯-এর: দীর্ঘ বৈঠকে সোনিয়া-মমতা

ইন্ডিয়া জোটের বৈঠকের পরে জোটের দুই গুরুত্বপূর্ণ শরিক দলের শীর্ষ নেতৃত্বের গুরুত্বপূর্ণ বৈঠক। দিল্লিতে সোনিয়া গান্ধী (Sonia Gandhi)...

বেলডাঙার অশান্তি: এনআইএ তদন্ত নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল হাইকোর্ট 

মুর্শিদাবাদের বেলডাঙায় পরিযায়ী শ্রমিকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে যে অশান্তির বাতাবরণ তৈরি হয়েছিল, সেই ঘটনার তদন্তভার কি কেন্দ্রীয়...

এবার নবান্ন! ক্ষমতায় এসেই শুরু গৈরিকীকরণ

বাংলায় তৃণমূল সরকারের সময়ে একের পর এক কেন্দ্রীয় প্রকল্প রং রাজনীতির শিকার হয়েছিল। যার ফলে বঞ্চিত হয়েছেন বাংলার...