Monday, April 13, 2026

নিলামে নীরব মোদির শেরগিলের মাস্টারপিস, লাক্সারি ঘড়ি, দাম শুনলে চোখ কপালে উঠবে!

Date:

Share post:

PNB জালিয়াতি কাণ্ডে দেশের খাতায় “পলাতক” শিল্পপতি নীরব মোদি। বর্তমানে তিনি বন্দি রয়েছেন লন্ডনের জেলে। তবে ব্যাঙ্ক জালিয়াতির টাকা ফেরাতে এবার ভারতে তাঁর বাজেয়াপ্ত হওয়া সম্পত্তি নিলাম শুরু করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। মুম্বইয়ের এক নিলাম সংস্থার অধীনে আগামী ফেব্রুয়ারিতে পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির সংগৃহীত শিল্পকর্ম, লাক্সারি ঘড়ি, হ্যান্ডব্যাগ এবং গাড়িগুলি নিলামে তোলা হবে বলে জানা গিয়েছে।

আগামী ২৭ ফেব্রুয়ারি সরাসরি এবং ৩ থেকে ৪ মার্চ অনলাইনে হবে এই নিলাম। এর মধ্যে সবথেকে বড় আকর্ষণ নীরবের সংগ্রহে থাকা ১৫টি চিত্রকর্ম। যার মধ্যে রয়েছে ১৯৩৫ সালের শিল্পী অমৃতা শেরগিলের আঁকা একটি মাস্টারপিস (দাম ১২ থেকে ১৮ কোটি টাকা), শিল্পী মকবুল ফিদা হুসেনের বিশ্ববিখ্যাত ‘মহাভারত’ সিরিজের একটি তৈলচিত্র (দাম ১২ থেকে ১৮ কোটি টাকা), শিল্পী ভি এস গাইতোন্ডের ১৯৭২ সালের পেন্টিং (দাম ৭ থেকে ৯ কোটি টাকা), শিল্পী মনজিৎ বাওয়ার আঁকা কৃষ্ণের ছবি (দাম ৩ থেকে ৫ কোটি টাকা)।

ঘড়ির মধ্যে রয়েছে জায়েগার লেকোলট্রে মেন’স ‘রিভার্সো গায়রোট্যরবিলন ২ লিমিটেড এডিশন রিস্টওয়াচ এবং জেরার্ড পেরেগঁ মেন’স অপেরা ওয়ান রিস্টওয়াচ। বার্কিন অ্যান্ড কেলি লাইন্স সহ ৮০টিরও বেশি ব্র্যান্ডের লাক্সারি হ্যান্ডব্যাগও তোলা হবে নিলামে।

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...