Saturday, June 13, 2026

প্রার্থী হতে নারাজ, নাড্ডার হুইপে কেজরিওয়ালের বিরুদ্ধে প্রার্থী তরুণ নেতা

Date:

Share post:

দিল্লি বিধানসভা ভোটে কেজরিওয়ালের বিরুদ্ধে বিজেপি প্রার্থী সুনীল যাদব। হেভিওয়েট কেজরিওয়ালের বিরুদ্ধে প্রার্থী হতেই চাননি তরুণ এই বিজেপি নেতা। কার্যত জোর করেই তাঁকে ময়দানে নামিয়েছে বিজেপি। সুনীলের বক্তব্য ছিল, হেরে গেলে তাঁর কেরিয়ার শেষ হয়ে যাবে। কিন্তু দলের নতুন সভাপতি জেপি নাড্ডার নির্দেশেই তিনি ময়দানে নামছেন। তাঁর যুক্তি ছিল সুনীল স্থানীয় বাসিন্দা। ফলে কেজরির বিরুদ্ধে স্থানীয় মানুষের সহানুভূতি তাঁর পক্ষে থাকবে। গতকাল প্রায় ছ’ঘন্টা অপেক্ষা করে মনোনয়ন জমা দেন কেজরিওয়াল। রাজ্যের ভোট সমীক্ষায় কেজরি অনেকটাই এগিয়ে। আর দিল্লি জিততে একের পর এক প্রকল্প ঘোষণা করেছেন নরেন্দ্র মোদি। সেইসঙ্গে কেজরিওয়াল বিরোধিতাও চলছে জোর কদমে। ৮ফেব্রুয়ারি দিল্লির ভোট।

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...