Tuesday, June 23, 2026

দৃষ্টিহীনদের অন্নকূট প্রসাদ ও শীতবস্ত্র বিতরণ বিরাটি হিন্দু মিলন মন্দিরে

Date:

Share post:

ওঁরা দৃষ্টিহীন। চোখে দেখতে পান না। ভিক্ষার্জনই রুটি-রুজির একমাত্র মাধ্যম।  বৃহস্পতিবার নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে ওঁরা নিমন্ত্রিত ছিলেন ভারত সেবাশ্রম সংঘের বিরাটি হিন্দু মিলন মন্দিরে। তিনদিনব্যাপী হীরকজয়ন্তী অনুষ্ঠান ও প্রণবানন্দ মহারাজের ১২৫তম জন্ম বার্ষিকী উপলক্ষে বিরাটি হিন্দু মিলন মন্দিরে এদিন ছিল অন্নকূট । সেই অনুষ্ঠানে বিশিষ্ট মানুষদের মাঝেই প্রায় শতাধিক দৃষ্টিহীন মানুষকে এদিন অন্নকূট এর প্রসাদ খাওয়ানোর পাশাপাশি  তাদের হাতে শীতবস্ত্রও তুলে দেওয়া ভারত সেবাশ্রম সংঘ পরিচালিত বিরাটি হিন্দু মিলন মন্দিরের পক্ষ থেকে ।এই আপ্যায়নে আহ্লাদে আটখানা অবহেলিত মানুষগুলো।

উত্তর ২৪ পরগনা জেলার বিভিন্ন প্রান্ত থেকে এদিন দৃষ্টিহীন মানুষরা একে অপরের হাত ধরে কাঁধে কাঁধ মিলিয়ে হাজির হন উৎসব স্থলে। আপ্যায়নের কোনো খামতি ছিল না কর্মকর্তাদের। এ উপলক্ষে পূজার্চনার আয়োজন করা হয়েছিল। দেবতাকে বিভিন্ন পদের খাবারের ডালা সাজিয়ে দেওয়া হয়। সেই খাদ্য তালিকায় যেমন ভাত, তরকারি, শাকসবজি ছিল তেমনি ছিল পায়েস মিষ্টি মন্ডামিঠাইও। এইসব প্রসাদও তুলে দেওয়া হয় দৃষ্টিহীনদের পাতে ।এরপর অন্যদিনের মতো সেদিনও তারা একে অপরের কাঁধে হাত দিয়ে রেললাইন পেরিয়ে যে যার গন্তব্যে পৌঁছান।

Related articles

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...