Tuesday, June 23, 2026

প্রাণদণ্ডে দণ্ডিতদের ফাঁসি নিশ্চিত করতে এবার সুপ্রিম কোর্টে কেন্দ্র

Date:

Share post:

প্রাণদণ্ডে দণ্ডিতদের প্রাণভিক্ষার আবেদন জানানোর সর্বোচ্চ সময়সীমা বেঁধে দিতে চায় কেন্দ্রীয় সরকার৷ প্রাণদণ্ড মকুব করার আর্জি জানানোর জন্য সর্বোচ্চ 7 দিনের সময় নির্দিষ্ট করতে এবার সর্বোচ্চ আদালতে আবেদন পেশ করেছে কেন্দ্র৷

অপরাধীদের ফাঁসির ক্ষেত্রে অহেতুক কালহরন রুখতে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল কেন্দ্রীয় সরকার। শীর্ষ আদালতে পেশ করা হলফনামায় কেন্দ্রীয় সরকার বলেছেঃ-

1) প্রাণদণ্ড দণ্ডিতদের ওই শাস্তি মকুব করার আর্জি জানানোর জন্য সর্বোচ্চ 7 দিনের সময় নির্দিষ্ট করতে হবে৷

2) দেশের বর্তমান আইনে ফাঁসির ক্ষেত্রে সুপ্রিম কোর্টের যে গাইডলাইন আছে তা “দোষী- কেন্দ্রিক”৷

3) এই পদ্ধতি পরিবর্তন করে তা “নির্যাতিত কেন্দ্রিক” করতে হবে৷

4) মৃত্যুদণ্ডের ক্ষেত্রে সাজা পুনর্বিবেচনা বা রিভিউ পিটিশন এবং ক্যাভিয়েট পিটিশন দাখিলের ক্ষেত্রেও নির্দিষ্ট সময় বেঁধে দিতে হবে৷

5) পুনর্বিবেচনার আর্জি বা ‘রিভিউ-পিটিশন’ খারিজের পরে দণ্ডিতদের মৃত্যুদণ্ড দ্রুত কার্যকর করতে যাতে কোনও আইনি বাধা না থাকে, তা নিশ্চিত করতে হবে৷

6) বার বার মৃত্যুদণ্ডের তারিখ বদলানো হলে নিগৃহীত বা নিহতের পরিজন যন্ত্রণাবিদ্ধ হয়ে পড়ছেন৷

নিত্যনতুন আইনি জটিলতার জেরে দিল্লির নির্ভয়াকাণ্ডে দোষী 4 জনের মৃত্যুদণ্ড কার্যকর করা যাচ্ছে না। ফাঁসির সাজা এড়াতে একের পর এক আবেদন করছে অপরাধীরা। যার জেরে 22 জানুয়ারি থেকে ফাঁসি পিছিয়ে 1 ফেব্রুয়ারি সকাল 6টায় আপাতত ধার্য হয়েছে। দণ্ডিতদের এই কৌশল ঠেকাতেই এবার শীর্ষ আদালতে পা রাখলো কেন্দ্র৷

আইনজীবীদের একাংশ বলছেন, দিল্লি ভোটের আগে চমক দিতেই নির্ভয়া-মামলাকে ব্যবহার করছে মোদি সরকার৷

Related articles

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...