Tuesday, June 23, 2026

চিনে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ১৭, আতঙ্কে ভারতীয় ছাত্ররা

Date:

Share post:

চিনা নববর্ষ উপলক্ষে প্রচুর মানুষ চিনে ফিরে আসছেন। তাই চিনে নোভেল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়ছে । এখনও পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৭। আর সে দেশে আক্রান্তের সংখ্যা ৬০০ ছাড়িয়েছে । রোগটা ছড়াচ্ছে দেখে সতর্ক হয়েছে ভারত। দিল্লি, মু্ম্বই, কলকাতা চেন্নাই-সহ ৭টি বিমানবন্দরে দুদিন ধরে শুরু হয়েছে নজরদারি। কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব প্রীতি সূদন আজ জানান, এ পর্যন্ত ৪৩টি উড়ানের ৯১৫৬ জন যাত্রীকে পরীক্ষা করা হয়েছে। ওই ভাইরাসে আক্রান্ত যাত্রীর সন্ধান মেলেনি।
চিনের হুবেই প্রদেশের উহান শহরেই মারা গিয়েছেন ১৭ জন। এই উহানে আছেন ৭০০-র বেশি ভারতীয়। তাঁদের মধ্যে ৫০০ জনই ছাত্র। চিনা নববর্ষের আগে অনেকে বাড়িতে ফিরে এলেও, বাকিরা চরম আতঙ্কে। কারণ, রোগটা ছড়াচ্ছে শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে। তার উপর চিনা স্বাস্থ্য কমিশনই বলছে, কেউ উহানে যাবেন না। যাঁরা উহানে রয়েছেন, তাঁরা শহর ছাড়বেন না। যদিও তাদের বিদেশ মন্ত্রকের মুখপাত্রের দাবি, এমন কোনও সার্বিক নিষেধাজ্ঞা জারি হয়নি। সবমিলিয়ে একপ্রকার চরম বিভ্রান্তি তৈরি হয়েছে ।

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...