Saturday, April 4, 2026

খোঁজ মিলল মুঘল বংশের উত্তরসূরিদের, কীভাবে কাটছে তাঁদের জীবন?

Date:

Share post:

খোঁজ মিলল মুঘল বংশের উত্তরসূরিদের। হায়দারাবাদের পেটের তস্যর গলির পাশে থাকেন তাঁরা। শুধুমাত্র চার কামরার ভাড়া বাড়িতে। দীর্ঘ কয়েক দশক ধরেই তাঁরা রয়েছেন সেখানে। সেখানকার বাসিন্দা জিয়াউদ্দিন টাকি। জিয়াউদ্দিনের বাবার উপার্জন ছিল ২৫ টি রিক্সার ভাড়া। তার মালিকানায় হায়দারাবাদ শহরে চলত রিক্সা গুলি। জিয়াউদ্দিন সরকারি চাকরি করতেন। অবসরের পর তিনি এখন শুধুই পেনশনের টাকা পান।

১৮৬১ খ্রিস্টাব্দে প্রয়াত হন ভারতের শেষ মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ জাফর। তারপরে বিলীন হয়ে যায় মুঘল বংশ। জিয়াউদ্দিন যোগাযোগ করেছেন দেশের অন্য প্রান্তে ছড়িয়ে থাকা মুঘল উত্তরসূরিদের সঙ্গে। যাদের অনেকেরই অবস্থা জিয়াউদ্দিনের থেকেও খুব খারাপ। ১৯৯৩ সালে উজবেকিস্তানের আমন্ত্রিত ছিল মুঘল পরিবার। সম্রাট বাবরের ৫১০ তম জন্মবার্ষিকী উপলক্ষে সেখানে উপস্থিত ছিলেন মুঘল পরিবার। এরপর সেখানে পরিবারের সন্তানদের জন্য দেওয়া হয়েছিল খাওয়া-পরা সহ পড়াশোনার সুযোগ। কিন্তু সেখানকার কর্কশ জলবায়ুর সঙ্গে মানিয়ে নিতে না পেরে নতুন প্রজন্ম ফিরে আসে ভারতে। তাদের পূর্বপুরুষরা যেভাবে প্রতিকূলতার সঙ্গে মানিয়ে নিয়েছিল, পারেনি আজকের প্রজন্ম। ফিরে এসেছে ভারতবর্ষেই।

আরও পড়ুন-ডার্বির পর আজ বাগানের অ্যাওয়ে চ্যালেঞ্জ

Related articles

ভবানীপুরে গেরুয়া শিবিরের মিছিলে গোলমাল! ৪ পুলিশ আধিকারিককে সাসপেন্ড করল কমিশন

নির্বাচন কমিশন চলছে গেরুয়া শিবিরের আঙ্গুলিহেলনে। এই অভিযোগকেই কিছুটা মান্যতা দিয়েই শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) রোড শো (Road...

গরমের সঙ্গে বাড়ছে আর্দ্রতা: পশ্চিমে দুর্যোগের পূর্বাভাস

মার্চের শেষ থেকেই ক্রমশ বাড়ছে বাংলার তাপমাত্রা। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আর্দ্রতা। তবে সেই গরমের কারণে রাজ্যের...

আমার থেকেও দ্রুত ব্যাট স্পিড: ১৫ বছরের বৈভবেই ভবিষ্যৎ দেখছেন যুবরাজ

বরাবর তিনি ঠোঁটকাটা হিসাবেই পরিচিত। একসময় নিজের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে মহেন্দ্র সিং ধোনি, কাউকে নিয়েই স্পষ্ট কথায়...

অশান্তি পাকাতে বিজেপির কী চক্রান্ত: মালদহে ফাঁস করে সতর্ক করলেন মমতা

কালিয়াচকের ঘটনায় বহিরাগত রাজনৈতিক দলের প্রভাবে বদনাম হয়েছে বাংলার। ন্যায্য ভোটারের দাবি থেকে যে অশান্তি তৈরি করা হয়েছে,...