Saturday, June 13, 2026

নারী দিবসের দিন মহিলাদের নিরাপত্তা বৃদ্ধি করতে কলকাতায়  ম্যারাথন

Date:

Share post:

দেশজুড়ে যেভাবে মহিলাদের প্রতি অসম্মান এবং অত্যাচার বাড়ছে তা রুখতে এবং মহিলাদের নিরাপত্তা বৃদ্ধি করতে  সমাজের সকল স্তরের মানুষের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া প্রয়োজন। এ উপলক্ষে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে আগামী আট মার্চ রবিবার আন্তর্জাতিক নারী দিবসের দিন সকাল সাড়ে ছটা নাগাদ কলকাতার রেড রোডে অনুষ্ঠিত হতে চলেছে ম্যারাথন।

বরুনা পূর্ণা নবরস পারফর্মিং  আর্টস সংস্থা ও ইস্টার্ন মেট্রোপলিটান ক্লাবের উদ্যোগে ‘রান ফর দা কজ  ফর উইমেন সেফটি’ বিষয়ে এই ম্যারাথনে উপস্থিত থাকবেন বহু বিশিষ্ট মানুষ । আজ বৃহস্পতিবার কলকাতা প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানান সংস্থার আহবায়ক নৃত্যশিল্পী ও সমাজকর্মী পারমিতা চক্রবর্তী। তিনি বলেন, মহিলাদের প্রতি তাদের বার্তা এটাই যে ‘আমরা আছি তোমাদের সঙ্গে। এবং সঙ্গে চাই সমাজের সকলকে।’ সমাজের সকল স্তরের মহিলার রাস্তাঘাটে নিরাপত্তা এবং সুরক্ষার দাবি নিয়েই তাদের এই ম্যারাথন।


বিশিষ্ট নৃত্যশিল্পী অলকানন্দা রায় বলেন, আজকের দিনে যেভাবে মহিলাদের প্রতি হিংসা বাড়ছে তা রুখতে সমাজের সকল স্তরের মানুষকে  এগিয়ে আসতে হবে। ম্যারাথন ছাড়াও আগামী 16 ই ফেব্রুয়ারি কলকাতায় মহিলাদের নিরাপত্তা বিষয়ে এক আলোচনা সভায় অংশ নেবেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ।


এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্জুন পুরস্কার প্রাপ্ত ফুটবলার শান্তি মল্লিকসহ বহু বিশিষ্ট মানুষ।

Related articles

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...

যুব তৃণমূল সভানেত্রীর পদ থেকে সায়নীর বিদায়: গুরুত্বপূর্ণ দায়িত্বে কুণাল

নতুন করে সংগঠনকে সাজিয়ে তুলছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পথে একগুচ্ছ সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হল। শনিবার নেত্রীর বাসভবনে...

স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় সরব যৌথ মঞ্চের নেতা ভাস্কর

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্যের তহবিল থেকে যাঁরা বেতন, সাম্মানিক বা পারিশ্রমিক পান— সেই সমস্ত শিক্ষক,...

ঈদে ‘না’, যোগ দিবসে সেই রেড রোড আটকেই প্রধানমন্ত্রীর অনুষ্ঠান!

সাধারণ মানুষের অসুবিধা করে কোনও ধর্মীয় অনুষ্ঠান করা যাবে না। বাংলায় ক্ষমতা দখলের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে...