Sunday, April 5, 2026

বিরাটের দলে পন্থের ফেরা ক্রমশ কঠিন হচ্ছে

Date:

Share post:

অকল্যান্ড। নিউজিল্যান্ড। ভারতীয় দল তৈরি হচ্ছে প্রথম টি-২০ ম্যাচের জন্য। কাল প্রথম ম্যাচ। প্রথমে জিম সেশন ও তারপর প্র‍্যাকটিশ সারার পর ভারতীয় দলের অনেকেই বেরলেন ঘুরতে। দলের অন্দরমহলের খবর, ঋষভ পন্থকে দলে ফিরে আসতে এবার ব্যাপক পরিশ্রম করতে হবে। কারন, রাহুলকে কিপার হিসাবে রেখে আর একজন ব্যাটিং অলরাউন্ডারের কথা ভাবছে দল। কোচ রবি শাস্ত্রী খুশি পৃথ্বী শ ফিরে আসায়। আসাধারণ প্রতিভাবান ব্যাটসম্যান। লম্বা রেসের ঘোড়া বলছেন তিনি। তবে দলে কেদার যাদব বড় পারফরম্যান্স দেখাতে না পারলে তাঁর জায়গায় কুলচা জুটি স্বমহিমায় ফিরতে পারে।

Related articles

ভবানীপুরে ‘খলিস্তানি’ কাঁটায় বিদ্ধ শুভেন্দু! শিখদের রোষে মেজাজ হারিয়ে চাইলেন ক্ষমা

রাজনীতির ময়দানে ‘পাপ’ যে বাপকেও ছাড়ে না, শনিবার ভরদুপুরে খাস ভবানীপুরে তার প্রমাণ পেলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।...

তৃণমূলের নালিশের পরেই ব্যবস্থা! পানিহাটির অভিযুক্ত সেক্টর অফিসারকে শোকজ-অপসারণ কমিশনের

মুখে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের বুলি, অথচ কাজের বেলায় চরম পক্ষপাতিত্ব! রাজ্যে নির্বাচন শুরুর আগেই কমিশনের নিরপেক্ষতাকে কার্যত...

সাংসদ থেকে প্রার্থী: ভোটের ময়দানে তৃণমূলের ৪০ ‘স্টার ক্যাম্পেনার’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শনিবার দলের সোশ্যাল মিডিয়া পেজে...

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...