Wednesday, June 24, 2026

রাজ্যসভায় শোভন বা বৈশাখী? তৃণমূল, বিজেপিতে টানাটানি

Date:

Share post:

কলকাতা পুরভোটে তাঁর নিজের ওয়ার্ডে তাঁকে প্রার্থী করবে না তৃণমূল, এটা স্পষ্ট। বিজেপির হয়ে দাঁড়ালেও জেতার সম্ভাবনা শূন্য।
তাহলে শোভন চট্টোপাধ্যায় কী করবেন?

সূত্রের খবর, মমতা স্বয়ং যেহেতু শোভন সম্পর্কে নরম, তাই একাংশ চাইছে শোভনকে রাজ্যসভায় পাঠিয়ে তৃণমূলে ধরে রাখতে। শোভনের বদলে বৈশাখীর নামও আছে। তাহলে কলকাতার মতভেদ কোনো প্রভাব ফেলবে না। কিন্তু এই ফর্মুলার উল্টোমতের শিবিরও সক্রিয়। তাঁরা বিজেপিতে যাওয়া শোভনকে এখনই বড় জায়গা দিতে নারাজ।

এদিকে বিজেপিও নাকি চাইছে ভিনরাজ্য থেকে শোভনকে রাজ্যসভায় পাঠিয়ে দলে ধরে রাখতে। এখানেও উল্টোমত অনেক। এঁদের বক্তব্য, যিনি দলের কাজই সেভাবে করলেন না, তাঁকে কেন জায়গা দেওয়া হবে? তাছাড়া মুকুল রায়কেই এখনও বড় জায়গা দেওয়া গেল না। সেখানে শোভনকে জায়গা দেওয়া খারাপ দেখাবে।

আরও পড়ুন-এবার ছাত্র, যুব সম্মেলন ডাকলেন মমতা

Related articles

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...