Tuesday, June 23, 2026

টানা কর্মসূচি ঘোষণা তৃণমূলের

Date:

Share post:

পাখির চোখ সিএএ-এনআরসি ও এনপিআর। আর তাকে সামনে রেখেই উত্তরবঙ্গ সফর সেরে দলীয় বৈঠকে যোগ দিয়ে টানা কর্মসূচি সাজালেন সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল ভবনে গুরুত্বপূর্ণ এই বৈঠক শুরু হয় শুক্রবার বিকেল চারটে থেকে। বৈঠকে ছিলেন জেলা সভাপতি ও দলের শীর্ষ নেতৃত্ব। প্রায় ঘন্টা দুয়েকের এই বৈঠকে যে সব সিদ্ধান্ত হয়, তা সাংবাদিক সম্মেলনে জানালেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় —

১. ১ ফেব্রুয়ারি দুপুর দুটোয় অবস্থান

২. ৫-৭ ফেব্রুয়ারি ব্লক স্তরে মানব বন্ধন কর্মসূচি

৩. ৬ ফেব্রুয়ারি সিএএ-এনআরসি-এনপিআর-এর বিরুদ্ধে মৌন মিছিল

৪. ৭ ফেব্রুয়ারি বিধানসভায় বাজেট অধিবেশন

৫. ৮-৯ ফেব্রুয়ারি জনপ্রতিনিধিরা তফশিলিদের বাড়ি বাড়ি যাবেন

৬. ১০-১৩ ফেব্রুয়ারি তৃণমূল নেতা-কর্মীরা বুথে বুথে যাবেন

৭. বুথ অধিনস্থ সব বাড়িতে গিয়ে জনসংযোগ করা হবে

৮. বনগাঁয় সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়

৯. দ্বিতীয় সভা হবে কল্যাণী, চাকদহ বা গয়েশপুরের মধ্যে কোনও একটি জায়গায়

১০. রাণাঘাটে তৃতীয় সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়

১১. কোন কোন দিন তিনটি সভা হবে, পরে জানাবেন মমতা বন্দ্যোপাধ্যায়

১২. বাঁকুড়ায় শুভাশিস বটব্যালকে তৃণমূল সভাপতি করা হয়েছে

১৩. শ্যামল সাঁতরাকে বাঁকুড়ার সহ-সভাপতি করা হয়েছে

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...