Tuesday, June 23, 2026

ক্রেতাসুরক্ষায় বিপ্লব, একঝাঁক পদক্ষেপ ঘোষণায় সাধন পান্ডে

Date:

Share post:

ক্রেতাসুরক্ষা দফতরে বিপ্লব ইতিমধ্যেই এনেছেন। এবার আরও একগুচ্ছ কর্মসূচি ঘোষণা করলেন রাজ্যের মন্ত্রী সাধন পান্ডে। শুক্রবার নেতাজি ইন্ডোরে ক্রেতাসুরক্ষা মেলা উদ্বোধন করে এগুলি জানান তিনি। সাধনবাবু ছাড়াও অনুষ্ঠানে ছিলেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, সুজিত বসু, ডাঃ নির্মল মাজি, সচিব অত্রি ভট্টাচার্য, প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ, বিশপ পারিজাত ক্যানিং, সমাজসেবী সুপ্তি পান্ডে, মোহনবাগানকর্তা স্বপন বন্দ্যোপাধ্যায়, একঝাঁক অফিসার ও পুরপিতা।

 

সাধনবাবু বলেন- ক্রেতাসুরক্ষা আরও নিশ্চিত ও মসৃণ করা হচ্ছে।
ক্রেতাসুরক্ষা আদালতে কারাদন্ডের শাস্তি দানের ক্ষেত্রে হাইকোর্টের আপত্তির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাচ্ছে রাজ্য।
জাতীয় স্তরের আদালতের সার্কিট বেঞ্চ হবে রাজারহাটে।
কক্স অ্যান্ড কিংসের মত পর্যটনের সংস্থার বিরুদ্ধে গুচ্ছ অভিযোগ নিয়ে সমষ্টিগত মামলা করবে দপ্তরই।
প্রতি জেলায় মহকুমাভিত্তিক অফিস হবে।
আরও বেশি টাকার বিষয়বস্তুসহ মামলার সুবিধে বাড়বে।
মামলা করার আগে দুই পক্ষকে একটেবিলে আনার চেষ্টা হবে।

আইনজীবী ছাড়া নিজেও মামলা করা যাবে।
এক বছরের মধ্যে মামলার নিষ্পত্তি হবে।
সাধনবাবু বলেন, মানুষকে সুবিধে দিতেই সমস্যাগুলির সমাধানে আরও ব্যাপক কাজ করা হচ্ছে।
এদিন ইন্ডার ছিল জমজমাট। বিভিন্ন স্টলে জনগণের মুশকিল আসানের পথ রয়েছে। অন্য বক্তারা সাধনবাবুর কাজের ঢালাও প্রশংসা করেন।

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...