Tuesday, June 23, 2026

নাগাল্যান্ড-মণিপুর, মেঘালয়-মিজোরামে সিএএ হবে না, দাবি হিমন্ত বিশ্বশর্মার

Date:

Share post:

এর আগেও সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে সরব হয়েছেন অসমের অর্থমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। এবার তাঁর দাবি, নাগাল্যান্ড, মণিপুর, মেঘালয় এবং মিজোরামের মতো রাজ্যগুলিতে সংশোধিত নাগরিকত্ব আইন কার্যকর করা হবে না।তাঁর এই মন্তব্যের পরেই শুরু হয়েছে বিতর্ক। তাঁর সাফ কথা, এই রাজ্যগুলিতে কোনও হিন্দু বাঙালি জনগোষ্ঠী নেই। আর তাই এখন শুধুমাত্র অসম, ত্রিপুরা ও সিকিমকে সিএএ-এর আওতায় আনা হয়েছে।তিনি আরও দাবি করেন, নাগাল্যান্ড, মণিপুর, মেঘালয়, মিজোরামের মতো রাজ্যগুলিতে ভারত সরকারের রেকর্ড অনুযায়ী হিন্দু বাঙালির সংখ্যা খুব কমই রয়েছে। আর তাই এই রাজ্যগুলিতে সংশোধিত নাগরিকত্ব আইন লাগু হলে অকারণে প্রতিবাদ-আন্দোলন মাথাচাড়া দিত। এমনকি নাগাল্যান্ড, মণিপুর, মেঘালয়, মিজোরামের মতো রাজ্যগুলি থেকে এই বিষয়ক কোনও আবেদনও করা হয়নি। মিজোরামে, অরুণাচল প্রদেশের ইনার লাইন পারমিট রয়েছে। একইসঙ্গে শিলং বাদে মেঘালয়ও ষষ্ঠ তফসিলে রয়েছে। কিন্তু ত্রিপুরা, অসম এবং সিকিমে হিন্দু বাঙালিদের জনসংখ্যা বেশি।রাজ্যগুলিতে আকারণে আন্দোলন, বিক্ষোভ রুখতেই কেন্দ্রীয় সরকারের এই ভাবনা বলে দাবি করেছেন অসমের অর্থমন্ত্রী।

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...