Friday, June 19, 2026

মুসলিম বিবাহ আইন প্রত্যাহারের সিদ্ধান্ত অসম সরকারের

Date:

Share post:

উত্তরাখণ্ডে অভিন্ন দেওয়ানি বিধিকে সবুজ সংকেত দিয়েছে রাজ্য বিধানসভা। এবার অসমও ইউসিসি কার্যকর করার লক্ষ্যে প্রথম পদক্ষেপ নিয়েছে। অসমে মুসলিম বিবাহ ও বিবাহবিচ্ছেদ নিবন্ধন আইন ১৯৩৫ বাতিল করা হয়েছে।এই আইন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে হিমন্ত বিশ্ব শর্মা সরকার।মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সভাপতিত্বে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়েছে। মন্ত্রী জয়ন্ত বড়ুয়া সরকারের এই পদক্ষেপকে ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার লক্ষ্যে এক বড় পদক্ষেপ বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন,মুখ্যমন্ত্রী আগেই ঘোষণা করেছিলেন যে অসম ইউনিফর্ম সিভিল কোড কার্যকর করবে। আমরা মুসলিম বিবাহ ও বিবাহবিচ্ছেদ নিবন্ধন আইন বাতিল করার একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছি।

জানা গিয়েছে, শীঘ্রই এটি বিল আকারে অসম বিধানসভায় পেশ করা হবে। ২৮ ফেব্রুয়ারি অবধি অধিবেশন চলবে, তার আগেই বিল পেশ ও পাশ করানোর চেষ্টা করবে হিমন্ত বিশ্ব শর্মার সরকার।জয়ন্ত বড়ুয়া বলেন, এই আইন প্রত্যাহারের ফলে রাজ্যে বাল্যবিবাহ কমবে। যারা মুসলিম বিবাহ রেজিস্ট্রেশন করেন, এমন ৯৪ জন রেজিস্ট্রারকে এককালীন ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে।উত্তরাখণ্ড প্রথম রাজ্য যেখানে অভিন্ন দেওয়ানি বিধি পাশ করা হয়েছে। উত্তরাখণ্ডের এই সিদ্ধান্তের পরই অসমের মুখ্যমন্ত্রীও শীঘ্রই রাজ্যে এই আইন চালু করার আগ্রহ দেখিয়েছিলেন।

প্রসঙ্গত, ইউনিফর্ম সিভিল কোড বা অভিন্ন দেওয়ানি বিধি হল সকল নাগরিকদের জন্য এক আইন। কোনও ধর্ম বা জাতির ভিত্তিতে বিয়ে, বিবাহ বিচ্ছেদ, সম্পত্তির উত্তরাধিকার ও দত্তক নেওয়ার আইনে কোনও ফারাক থাকবে না।

 

Related articles

ইডির জিজ্ঞাসাবাদে বয়ানে গরমিল, কয়লা পাচার কাণ্ডে গ্রেফতার প্রাক্তন ওসি

কয়লা পাচার কাণ্ডে ইডির হাতে গ্রেফতার হলেন পশ্চিম বর্ধমানের বারাবনি থানার প্রাক্তন ওসি মনোরঞ্জন মণ্ডল( Monoranjan Mandol)। বর্তমানে...

যোগ দিবসের আগে ম্যারাথনে অংশ নিলেন শুভেন্দু, অতীতের রেকর্ড ভাঙার আহ্বান মুখ্যমন্ত্রীর

আগামী রবিবার আন্তর্জাতিক যোগ দিবস। রাজ্যে ডাবল ইঞ্জিন সরকার চালু হওয়ার পর জৌলুস বেড়েছে যোগ দিবসের। আগামী রবিবার...

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানো হয়েছে? বাস্তব জানালেন শুভেন্দু

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানোর যে কথা বলা হচ্ছে, তা ঠিক নয়। এ ক্ষেত্রে পছন্দের ব্যক্তিদের রাখার কথা বলা...

মমতার উপহার ফেরাতে কালীঘাটে কাকলিপুত্র বৈদ্যনাথ! তারপর কী হল? 

দিন কয়েক আগেই সোশাল মিডিয়ায় ঘোষণা করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া সমস্ত উপহার ফিরিয়ে দেবেন। সেই কথামতোই উপহারের সামগ্রী...