Wednesday, June 24, 2026

শিলিগুড়ি পুরভোটে প্রজেক্ট কে? সিদ্ধান্ত বাম অন্দরে

Date:

Share post:

আসন্ন পুরসভা নির্বাচনে ফের একবার মেয়র পদে অশোক ভট্টাচার্যকে প্রজেক্ট করে লড়াইয়ের ইঙ্গিত দিলেন সিপিআইএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। শুক্রবার, শিলিগুড়িতে জেলা বামফ্রন্টের দলীয় কার্যালয় অনিল বিশ্বাস ভবনে সাংবাদিক বৈঠকে করে সেই ইঙ্গিত দিয়েছেন তিনি। এদিন প্রথমে দার্জিলিং জেলা কমিটির প্রথম সারির নেতৃত্বের সঙ্গে পুরসভা, মহকুমা পরিষদ নির্বাচন, জেলা কমিটি এবং আগামী রাজনৈতিক কর্মসূচির বিষয়ে বৈঠক করেন তিনি। শিলিগুড়ি পুরনিগম এবং মহকুমা পরিষদ নির্বাচনে বামফ্রন্ট, বাম সহযোগী রাজনৈতিক দল এবং কংগ্রেসের সঙ্গে জোট করে তৃণমূল এবং বিজেপি বিরোধী ভোট একত্রিত করার বিষয়ে এদিন মূলত আলোচনা হয়েছে বলে সিপিআইএম সূত্রে খবর। এদিনের সাংবাদিক বৈঠকে ছিলেন সূর্যকান্ত মিশ্র, শিলিগুড়ি পুরনিগমের মেয়র অশোক ভট্টাচার্য এবং দার্জিলিং জেলা সিপিএম সম্পাদক জীবেশ সরকার।

সূর্যকান্ত মিশ্র বলেন, মেয়র অশোক ভট্টাচার্য সহ শিলিগুড়ি বোর্ডের সদস্যরা বহু প্রতিকূলতা এবং বঞ্চনার পরেও মাথা উঁচু করে পরিচালনা করেছেন। এই বোর্ডকে ফের ক্ষমতায় আনার জন্য বিজেপি এবং তৃণমূল বিরোধী বৃহত্তর ঐক্য গঠনের কথা হয়েছে। অশোকবাবুরাই ফের ক্ষমতায় আসবেন বলে আশাবাদী সিপিআইএমের রাজ্য সম্পাদক। তবে, সময়মতো নির্বাচন হবে কি না সে বিষয়ে সংশয় রয়েছে বলে জানিয়েছেন তিনি।

পুরসভার পাশাপাশি মহকুমা পরিষদের জন্য তৈরি হতে বলা হয়েছে। প্রার্থী তালিকা জেলা কমিটি তৈরি করে রাজ্য কমিটির কাছে পাঠাবে। তবে বর্তমান বোর্ড যেভাবে কাজ করেছে সেই বোর্ডকেই ক্ষমতায় আনার সবরকম চেষ্টা করা হবে।
তৃণমূল সূত্রে খবর, পর্যটনমন্ত্রী গৌতম দেবকে মেয়র প্রজেক্ট করে লড়াইয়ে নামতে চলেছে তৃণমূল। আর তৃণমূলের বিরুদ্ধে মেয়র পদে নতুন কোন মুখ বা হেভিওয়েট প্রার্থী দেওয়ার কথা না ভেবে অশোক ভট্টাচার্যকেই ফের একবার মেয়র পদে প্রজেক্ট করতে চায় বামেরা।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...