Tuesday, April 14, 2026

শপথ নিতে প্যারোলে মুক্তি ধর্ষণে অভিযুক্ত নেতার

Date:

Share post:

ধর্ষণের অভিযোগে জেলবন্দি। কিন্তু লোকসভা নির্বাচনে ভোটে জিতে সাংসদ হয়েছেন। সুতরাং শপথ তো নিতেই হবে। দীর্ঘ আবেদনের পরে মঞ্জুর হয়েছে দুদিনের ছুটি। আর প্যারোলে মুক্তি পেয়ে শপথ নিতে চলেছেন উত্তরপ্রদেশের ঘোষি লোকসভা কেন্দ্রের বিএসপি সাংসদ অতুল রাই। সব ঠিক থাকলে আগামী 29 থেকে 31 তারিখের মধ্যেই শপথ গ্রহণ করবেন তিনি।

গত বছর পয়লা মে তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ জমা পড়ে। সেই অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় বিএসপি নেতা অতুল রাইকে। বারবার জামিনের আবেদন খারিজ হওয়ায় বাড়তে থাকে তাঁর জেল হেফাজতের মেয়াদ। জেলে বসেই জানতে পারেন লোকসভা আসনে জয়ের খবর। কিন্তু বিজয় উৎসব পালন তো দূর অস্ত, সাংসদ হিসেবে শপথবাক্য পাঠ করা হয়নি তাঁর। সে জন্য বারবার তিনি আদালতে আর্জি জানিয়েছেন। দীর্ঘ টালবাহানার পরে অবশেষে তাঁর দুদিনের ছুটি মঞ্জুর হয়েছে। 29 থেকে 31 তারিখের মধ্যে তিনি শপথ নেবেন। কিন্তু কড়া নির্দেশ, দুদিন পরে সোজা জেলে ফিরতে হবে তাঁকে। অতুল অবশ্য জানিয়েছেন, শপথ নিয়ে সোজা জেলে ফিরে আসবেন তিনি।

Related articles

সংবেদনশীল এলাকায় আস্থা ফেরাতে ময়দানে জেলা প্রশাসন, কড়া নির্দেশিকা নবান্নের

রাজ্যে আসন্ন নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আবহে শান্তি বজায় রাখতে এবং সাধারণ মানুষের মনে আস্থা ফেরাতে বিশেষ তৎপরতা শুরু...

অভিষেকের রোড শো-এ আবেগে ভাসল কোচবিহার, মদনমোহন মন্দিরে পুজো

দলীয় প্রার্থীদের সমর্থনে রোড শো করে মঙ্গলবার প্রচার শুরু করেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

ছত্তিশগড়ে বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণে ঝলসে মৃত একাধিক, আহত বহু

ছত্তিশগড়ের (Chhattisgarh) শক্তি জেলায় বয়লার ফেটে ভয়াবহ বিস্ফোরণ (power plant explosion)। শেষ পাওয়া খবরে জানা গিয়েছে কমপক্ষে ৯...

কোচবিহারে এবার ৯-এ ৯, শাহের মিথ্যাচার মনে করিয়ে চ্যালেঞ্জ অভিষেকের

কোচবিহারের মাটিতে দাঁড়িয়ে বিজেপির মিথ্যাচারের একাধিক উদাহরণ স্মরণ করালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বিশাল র‍্যালি শেষে তিনি বলেন, ২০১৯...