Monday, June 22, 2026

এবার সরস্বতী পুজোতেও বৃষ্টির আশঙ্কা

Date:

Share post:

এবার সরস্বতী পুজোতেও রাজ্যে বৃষ্টির আশঙ্কার খবর জানালো হাওয়া অফিস। পাশাপাশি ফের কলকাতা-সহ রাজ্যে জাঁকিয়ে ফিরতে চলেছে শীত। আজ আলিপুর আবহাওয়া দফতর সূত্রে এমনটাই জানা গিয়েছে।

হাওয়া অফিস জানিয়েছে, আজ শুক্রবার বেলা বাড়লেই আকাশ পরিষ্কার হয়ে ঠাণ্ডা অনুভূত হতে শুরু করবে। একইসঙ্গে আগামী দু’দিনও কলকাতা-সহ রাজ্যের সর্বত্রই ফের জাঁকিয়ে শীত ফিরতে চলেছে। এমনকী, কলকাতা-সহ কয়েকটি জেলায় তাপমাত্রার পারদ ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত কমে ১২ থেকে ১৩ আবার কোথাও কোথাও ১০ ডিগ্রি পর্যন্ত নামতে পারে।

অন্যদিকে, পশ্চিমী ঝঞ্ঝার জেরে আগামী সপ্তাহের গোড়ায় সোমবার থেকেই তাপমাত্রা ফের বাড়বে। মঙ্গলবার থেকে বৃষ্টির আশঙ্কার কথাও জানিয়েছে হাওয়া অফিস। ফলে এবার সরস্বতী পুজোতেও বৃষ্টির আশঙ্কা রয়েই গেল

Related articles

আলিমুদ্দিনের পর শমীকের বাড়িতেও ‘পদ্মশ্রী’ অভিনেতা, ছবি পোস্ট প্রসেনজিতের

বামনেতা বিমান বসুর পর এবার বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের (Shamik Bhattacharya) সঙ্গে দেখা গেল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে (Prosenjit...

সবচেয়ে বড় জ্বালানি গ্যাসের প্লান্টে বিস্ফোরণ! কাতারে নিখোঁজ ১৮, আহত ৫৪

কাতারের সবচেয়ে বড় জ্বালানি গ্যাসের প্লান্টে (Qatar LNG Plant) বিস্ফোরণ! এই ঘটনায় ১৮ জন নিখোঁজ ও ৫৪ জন...

ভেড়া চরানো থেকে বিশ্বকাপের স্বপ্নের পারফরম্যান্স আলিরেজার, সাজঘরে মার্কিনীদের জন্য ইরানের বার্তা

চলতি বিশ্বকাপে (FIFA World Cup 2026) জর কাড়ছেন গোলরক্ষকরা। বেলজিয়ামের বিরুদ্ধে গোলশূন্য ড্র ইরান(Iran) প্লে অফের আশা জিইয়ে...

বাংলায় গুজরাট মডেল: কলকাতার স্কুলে মিড-ডে মিলের দায়িত্বে ইসকন, শুধুই নিরামিষ খাবার? উঠছে প্রশ্ন

এবার কলকাতার স্কুলে মিড-ডে মিলের দায়িত্ব পাবে ইসকন। সোমবার, রাজ্য বাজেটে (WB Budget 2026) এই ঘোষণা করেন অর্থমন্ত্রী...