Monday, June 22, 2026

দিলীপবাবুর মুখ্যমন্ত্রী হওয়ার সখ হয়েছে, তাই গরুর দুধে সোনা দেখছেন! কটাক্ষ কানাইয়ার

Date:

Share post:

“আপনাদের রাজ্যে দিলীপ ঘোষ বলে একজন লোক আছেন। যখন যা মুখে আসছে বলে দিচ্ছেন। বলছেন, NRC করে ঘাড় ধরে নাকি বাংলার মানুষদের দেশ থেকে বের করে দেবেন। সংবিধান মানেন না। কিন্তু দিলীপবাবুর মুখ্যমন্ত্রী হওয়ার সখ হয়েছে, তাই গরুর দুধে সোনা দেখছেন!”

কলকাতায় NRC-CAA-NPR বিরোধী একটি আলোচনা সভায় যোগ দিয়ে এমন ভাষাতেই রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষকে কটাক্ষ করেন সিপিআই যুবনেতা তথা জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রনেতা কানাইয়া কুমার।

দিলীপ ঘোষের পাশাপাশি উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে কলকাতার মাটি থেকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেন কানাইয়া। তাঁর কথায়, “আজাদী স্লোগান একটা স্বাধীন ও গণতান্ত্রিক দেশে কখনই দেশদ্রোহী হতে পারে না। চন্দ্রশেখর তাঁর নামের শেষে আজাদ শব্দ ব্যবহার করতেন। আমরা সেই দেশে জন্মেছি। আমিও সংবিধানের শপথ নিয়ে বলছি, যারা আজাদী শব্দ নিষিদ্ধ করবেন, তাদেরকে আমরা দেশদ্রোহী বলবো।”

সবশেষে কানাইয়া বলেন, “বিজেপি এখন ইংরেজ হয়েছে। জেনে রাখা ভালো, ওরা ইংরেজ হলে আমরাও নেতাজি হতে তৈরি।”

Related articles

সরকারি কর্মীদের জন্য সুখবর, ২০ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা বাজেটে

রাজ্যের পালাবদলের পর বিধানসভায় ২০২৬-২৭ অর্থ বর্ষের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ শুরু হতেই সরকারি কর্মীদের জন্য সুখবর। ২০...

পরিবেশবান্ধব ফাইল নিয়ে বিধানসভায় স্বপন, অধিবেশন শুরুর আগে পুজো করলেন শুভেন্দু

আর মাত্র কিছু সময়ের অপেক্ষা। তারপরই রাজ্য বিধানসভায় পেশ হতে চলেছে ২০২৬-২৭ অর্থবর্ষের প্রথম বাজেট (West Bengal Budget)।...

বিহার থেকে বাংলায় সক্রিয় নিম্নচাপ, দক্ষিণে হলুদ – উত্তরে কমলা সর্তকতা 

বর্ষার মরসুম (Monsoon) বাংলা জুড়ে। সপ্তাহের প্রথম ব্যস্ততম দিনে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সর্বত্রই দফায় দফায় ভারী থেকে অতি...

স্বচ্ছতা অভিযানে সকাল সকাল গড়িয়াহাট বাজার পরিদর্শনে পুরমন্ত্রী অগ্নিমিত্রা 

সোমবার সকাল সকাল গড়িয়াহাট বাজার (Gariahat Market) পরিদর্শনে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। স্বচ্ছতা অভিযানে...