Wednesday, June 24, 2026

বেনজির ! বিগত দু’দশকে এই প্রথম প্রত্যক্ষ কর বাবদ সরকারের আয় কমেছে

Date:

Share post:

নজিরবিহীন ভাবে বিগত দু’দশকের মধ্যে এই প্রথম বার কর্পোরেট এবং আয়কর বাবদ কম আগের বছরের থেকে অর্থ জমা পড়বে সরকারি কোষাগারে।
এই সামগ্রিক আর্থিক দুরাবস্থার জেরে প্রত্যক্ষ কর সংগ্রহ বৃদ্ধি তো দূরের কথা, উলটে গত বছরের আয় ধরে রাখাতে গিয়ে হিমশিম অবস্থা সরকারের। এ ক্ষেত্রে এখনও পর্যন্ত প্রত্যক্ষ কর সংগ্রহের পরিসংখ্যান নর্থ ব্লকের কর্তাদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। সূত্রের খবর, গত ২৩ জানুয়ারি পর্যন্ত ৭.৩ লক্ষ কোটি টাকা প্রত্যক্ষ কর সংগ্রহ করেছে মোদী সরকার। গত আর্থিক বছরের এই সময়ে আয়কর এবং কর্পোরেট কর থেকে রাজকোষে আরও ৫.৫ শতাংশ বেশি টাকা জমা পড়েছিল ।
দেশ জুড়ে মাথাচাড়া দেওয়া অর্থনৈতিক সঙ্কটকেই এই পরিস্থিতির জন্য দায়ী করেছেন বিশেষজ্ঞরা। তাঁদের মতে, পণ্যদ্রব্যের চাহিদার অভাবে কর্পোরেট সংস্থাগুলির রোজগার কমেছে। তার জেরে বিনিয়োগে রাশ টানতে বাধ্য হয়েছে তারা। কর্মী ছাঁটাইও করতে হয়েছে, যার ফলে প্রচুর মানুষ চাকরি হারিয়েছেন। এর পাশাপাশি অর্থনীতিকে চাঙ্গা করতে কর্পোরেট করও কাটছাঁট করা হয়েছে। সরাসরি আয়কর আদায়ের উপর তার প্রভাব পড়েছে বলে মত তাঁদের।

Related articles

বিরল রোগের সঙ্গে লড়াই জারি, পদ্মভূষণ মঞ্চে আবেগঘন অলকা

ভারতের সংগীত জগতের অন্যতম জনপ্রিয় শিল্পী অলকা ইয়াগনিক (Alka Yagnik) মঙ্গলবার দেশের অন্যতম অসামরিক সম্মান পদ্মভূষণে (Padma Bhushan)...

শুভেন্দুর সঙ্গে কোন স্মৃতি এখনও অমলিন মহুয়ার?

অকপট মহুয়া মৈত্র (Mahua Maitra)। শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে তাঁর রাজনৈতিক দূরত্ব তৈরি হলেও আবেগের সম্পর্ক রয়ে...

বিশ্বকাপ বিদায়ের আগে সাপোর্ট স্টাফদের জন্য মিষ্টির প্যাকেট জর্ডনের প্লেয়ারদের!

ফিফা ফুটবল বিশ্বকাপের (FIFA Football World Cup) চলতি মরশুমে আলজেরিয়ার কাছে হেরে এক ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপ থেকে...

ভাঁওতার বাজেট বিজেপির, ঘোষণা-বাস্তবে বিস্তর ফারাক

ভাঁওতার বাজেট (Budget), জুমলার বাজেট। একেবারে দিশাহীন। দেখনদারি রয়েছে সঠিক দিশা নেই। নেই আয়ের হদিশ। শিল্প-কর্মসংস্থান, বেকারত্ব দূরীকরণের...