Tuesday, June 23, 2026

সিএএ-র সমর্থনে প্রচার: সংঘর্ষ তৃণমূল-বিজেপির

Date:

Share post:

এনআরসি, সিএএ-র সমর্থনে প্রচার করতে গিয়ে আক্রান্ত বিজেপি। শনিবার, হালিশহরে ১৩ নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে প্রচার করছিলেন বিজেপি কর্মীরা। অভিযোগ, সেই সময়ে বাধা দিলে তৃণমূল কর্মীদের সঙ্গে তাঁদের বচসা বাধে। সেই থেকে সংঘর্ষ ছড়ায়। ঘটনায় সোমনাথ গঙ্গোপাধ্যায় নামে এক তৃণমূল কর্মী আহত হন। তাঁকে কল্যাণী জেএনএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। বীজপুর থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে গিয়ে লাঠিচার্জ করে বলে অভিযোগ। ঘটনাস্থলে যান বীজপুরের বিধায়ক শুভ্রাংশু রায়। পরে তিনি বীজপুরের থানায় অভিযোগ দায়ের করেন। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। যদিও, তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতৃত্ব।

আরও পড়ুন-কাশ্মীরে আটকদের মুক্তি দিন, বলল ট্রাম্প প্রশাসন

Related articles

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...