Wednesday, June 3, 2026

ফের আর্জি খারিজ, তারপরও নির্ভয়া-দোষীদের ১ ফেব্রুয়ারি ফাঁসি নিয়ে সংশয়

Date:

Share post:

তীব্র ভর্ৎসনা করে নির্ভয়াকাণ্ডের তিন ধর্ষক পবন, বিনয় ও অক্ষয়ের আবেদন শনিবার খারিজ করে দিল দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট। এরপর এই রায়কে চ্যালেঞ্জ করে দোষীদের আইনজীবী ফের উচ্চ আদালতে যাওয়ার কথা বলেছেন। এছাড়া তিন দোষী পবন, বিনয় ও অক্ষয়ের রাষ্ট্রপতির কাছে ক্ষমাভিক্ষা করাও বাকি। ফলে পাতিয়ালা হাউস কোর্ট তাদের আর্জি খারিজ করলেও ১ ফেব্রুয়ারি ফাঁসি কার্যকরের ক্ষেত্রে সব বাধা দূর হয়ে গেল এটা সংশয়াতীতভাবে এখনও বলা যাচ্ছে না। উল্টে নির্ভয়া অপরাধীদের বারবার দেরির কৌশল আইনকানুনের ফাঁকফোকরকেই বেআব্রু করে দিচ্ছে।

এদিন নিম্ন আদালতে পবন, বিনয় ও অক্ষয়ের পক্ষ থেকে তিহার জেল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল। আসামীরা আদালতকে বলে জেল কর্তৃপক্ষ সব নথিপত্র ঠিকঠাক না দেওয়ার ফলেই তারা রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন জানাতে পারছে না। ক্রুদ্ধ আদালত তাদের আর্জি খারিজ করে জানায়, কোনও নথিপত্রের দরকার নেই। পাতিয়ালা হাউস কোর্ট আর্জি খারিজ করলেও ১ ফেব্রুয়ারি কি ফাঁসি হবে? কারণ মুকেশ ছাড়া বাকি তিনজনের এখনও রাষ্ট্রপতির কাছে ক্ষমাভিক্ষার আর্জি জানানো বাকি।

আরও পড়ুন-দিল্লির বিজেপি প্রার্থী কপিল মিশ্রকে ৪৮ ঘণ্টার শাস্তি নির্বাচন কমিশনের

Related articles

স্টুডিও পাড়ার ‘দুর্নীতি’ সাফ করতে টলিউডে SIR! ঘোষণা ‘মোদির সেনাপতি’ পাপিয়ার 

টালিগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভ করেই স্টুডিও পাড়ার 'দুর্নীতি' সাফ করার বার্তা দিয়েছিলেন বিজেপি বিধায়িকা পাপিয়া অধিকারী (MLA...

বছরের পর বছর বেআইনিভাবে বাড়ি দখলের অভিযোগে গ্রেফতার জয়প্রকাশ

বাড়ি জবরদখলের অভিযোগে শেষ পর্যন্ত গ্রেফতার তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার (TMC leader Jayaprakash Majumdar)। দীর্ঘ ১২ বছর ধরে...

সরকারি কর্মচারীদের অফিস টাইমিং নিয়ে কড়া নির্দেশিকা নবান্নের

সরকারি কর্মচারীদের অফিসে ঢোকা - বেরোনোর সময় নিয়ে কড়া রাজ্য (State Government instruction regarding Office Arrival and Departure)।...

BSF-কে আরও প্রায় ৩২ একর জমি হস্তান্তর! অনুমোদন রাজ্য মন্ত্রিসভার বৈঠকে

ভারত-বাংলাদেশ (India- Bangladesh Border Security) সীমান্তে নজরদারি ও পরিকাঠামো আরও শক্তিশালী করতে সীমান্ত রক্ষী বাহিনীকে আরও প্রায় ৩২...