Tuesday, June 23, 2026

দিল্লির বিজেপি প্রার্থী কপিল মিশ্রকে ৪৮ ঘণ্টার শাস্তি নির্বাচন কমিশনের

Date:

Share post:

দিল্লির মডেল টাউন কেন্দ্রের বিজেপি প্রার্থী কপিল মিশ্র আগামী ৪৮ ঘণ্টা নির্বাচনী প্রচার ও নির্বাচন সংক্রান্ত কাজ করতে পারবেন না। জানিয়ে দিল তিন সদস্যের নির্বাচন কমিশন। ভোটের প্রচারে সাম্প্রদায়িক মন্তব্যের জন্যই তাঁকে এই শাস্তি দিয়েছে কমিশন। শনিবার বিকেল থেকেই এই শাস্তি বলবৎ হচ্ছে।

প্রসঙ্গত, আপের বহিষ্কৃত বিধায়ক ও এবারের বিজেপি প্রার্থী কপিল মিশ্র দিল্লির শাহিনবাগের বিক্ষোভ নিয়ে বিতর্কিত সাম্প্রদায়িক মন্তব্য করেছিলেন। নাগরিকত্ব ইস্যুতে চলা বিক্ষোভ সম্পর্কে তিনি ট্যুইট করেন, মিনি পাকিস্তান হয়ে গিয়েছে দিল্লির শাহিনবাগ। পাকিস্তানের সব অনুপ্রবেশকারীরা এখানে জড়ো হয়েছে। দিল্লির ভোটারদের বেছে নিতে হবে তারা ভারতকে চায় না পাকিস্তানকে। এই সাম্প্রদায়িক বিদ্বেষপূর্ণ মন্তব্য মুছে দেয় ট্যুইটার কর্তৃপক্ষ। অবশেষে কড়া ব্যবস্থা নিল কমিশনও।

আরও পড়ুন-KMC Vote 73: মমতার ওয়ার্ড, কার্তিককে প্রার্থী করে হাল ধরছেন অভিষেক?

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...