Sunday, April 12, 2026

আধার কার্ড হচ্ছে না, এনআরসি আতঙ্কে আত্মহত্যা রিকশা চালকের

Date:

Share post:

দীর্ঘ দিন ধরে আধার কার্ডের জন্যে দোরে দোরে ঘুরেছেন। টাকা দিয়েছেন। কিন্তু কিছুতেই কিছু হয়নি। শেষে এনআরসি আতঙ্কে আত্মহত্যা করলেন বছর ৪৬-এর মধু সাহা। যা নিয়ে তৃণমূল ফের অভিযোগের কাঠগড়ায় তুলেছে কেন্দ্রের বিজেপি সরকারকে।

সাধারণতন্ত্র দিবসের দিনে সকলে যখন উৎসব আর ছুটির মেজাজে, তখনই ঘটল এই দুর্ঘটনা। মালদহের রতুয়ার বিনপাড়ার ঘটনা। পরিবার ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, পেশায় রিকশা চালক মধুর ভোটার কার্ড ও রেশন কার্ড থাকলেও আধার কার্ড ছিল না। এরজন্য তিনি কখনও ব্যাঙ্ক কখনও সিএসপি কেন্দ্রগুলিতে বারবার গিয়েছেন। দিন কয়েক আগে রতুয়ার ব্লক মোড়ে ৭০০টাকা দিয়ে নিজের ও স্ত্রী পঞ্চমীর জন্য আধার কার্ড বানাতে দেন। কিন্তু সেখানেও কার্ড তৈরি হয়নি। এরপরেই ক্রমশ মানসিক অবসাদে ভুগতে শুরু করেন। আতঙ্ক শুরু হয়, তাঁকে আধার কার্ড না থাকায় দেশ ছাড়তে হবে। বড় ছেলে জানায়, আজ, রবিবার মা-মাসি বারান্দায় বসে গল্প করছিল। বাবা কোনও কথা না বলে ঘরে ঢুকে যায়। দরজা দিয়ে গলায় দড়ি দেন। বাবাই আমাদের বাড়ির একমাত্র রোজগেরে ছিল। এখন সংসার কীভাবে চলবে জানি না।

Related articles

‘মহাকাব্যিক স্ট্রিট ফুড’, উৎপল সিনহার কলম

" নিন, টপ করে খেয়ে নিন..." টপ করে মুখের মধ্যে চলে তো গেল ছোট্ট গোলাকার বলটি। কিন্তু তারপর...

বাংলার জন্য ফের মমতাই প্রয়োজন! তৃণমূল নেত্রীর হয়ে সওয়াল কংগ্রেস নেত্রী রেণুকার

রাজ্যে ভোটের আবহ যত বাড়ছে, ততই বিরোধী শিবিরের সমীকরণ ঘিরে তৈরি হচ্ছে নতুন জল্পনা। এবার খোদ কংগ্রেসের শীর্ষ...

‘গণতন্ত্রের শত্রু’ বিজেপি! গেরুয়া শিবিরের সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে গর্জে উঠল গণমঞ্চ

বিজেপির সাম্প্রদায়িক মেরুকরণ এবং বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে সরব হলো ‘দেশবাঁচাও গণমঞ্চ’। শনিবার সন্ধ্যায় উত্তর কলকাতার বাগবাজারে আয়োজিত...

বকেয়া ডিএ মেটাতে তৎপর নবান্ন, ১৩ এপ্রিলের মধ্যে এসওপি জমার নির্দেশ অর্থ দফতরের

শিক্ষক ও সরকারি কর্মীদের দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মেটানোর প্রক্রিয়া আরও গতিশীল করতে কড়া পদক্ষেপ করল...