Thursday, June 25, 2026

রাজ্য বিধানসভায় সিএএ বিরোধী প্রস্তাব পেশ পার্থর

Date:

Share post:

রাজ্য বিধানসভায় সিএএ বিরোধী প্রস্তাব পেশ হল। সোমবার তা পেশ করেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। কেরল, পাঞ্জাব, রাজস্থানের পর এবার রাজ্য বিধানসভায় পেশ হল এই প্রস্তাব। বিধানসভায় শুরু হয়েছে আলোচনা। বাম-কংগ্রেস বিধায়করা স্পিকারের কাছে প্রস্তাব পেশ করেন আলোচনার জন্য। সপ্তাহখানেক আগেই বিরোধীদের চাপে পড়ে এ নিয়ে বিধানসভায় প্রস্তাব পেশে মুখ্যমন্ত্রী অনুমোদন দেন। এরপরই দিন ঘোষণা করেছিলেন রাজ্যের পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।এর আগে কেরলে পিনারাই বিজয়ন সরকার, পাঞ্জাবে অমরিন্দর সিং সরকার এবং রাজস্থানের অশোক গেহলটের সরকার নাগরিকত্ব সংশোধনী আইন বিরোধী প্রস্তাব পাশ করেছে নিজেদের বিধানসভায়।
CAA’র জাতীয় স্তরে বারবার বিরোধিতায় সরব হলেও, রাজ্য বিধানসভায় এ নিয়ে প্রস্তাব পেশ করতে চেয়ে বাম-কংগ্রেসের আবেদন খারিজ করে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।বিরোধিতা সত্ত্বেও মমতা সরকার প্রস্তাব পেশের আবেদন খারিজ করে দেওয়ায় দ্বিচারিতার অভিযোগও ওঠে।

Related articles

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...

তারাতলার বিপর্যয়ে দোষী হলে প্রাক্তন মেয়রও গ্রেফতার হোন: দাবি তৃণমূল বিধায়কের

তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) দোষীদের গ্রেফতারের প্রস্তাবকে সমর্থন করলেন তৃণমূল (TMC) বিধায়ক...