Friday, June 19, 2026

বলাগড়ে স্কুলছাত্রী খুন-ধর্ষণে ২ দোষীর ফাঁসির সাজা

Date:

Share post:

বলাগড়ে স্কুলছাত্রী খুনে ফাঁসির সাজা ঘোষণা। ২ দোষীর ফাঁসির সাজা ঘোষণা করেছে চুঁচুড়া আদালত। অপর অভিযুক্ত নাবালক হওয়ার তার বিচার চলছে জুভেনিয়াল আদালতে।
২০১৪ সালে ষষ্ঠশ্রেণীর ছাত্রীকে অপহরণ করে ৩ দুষ্কৃতী। ২লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়। তারপর তাকে নৃশংসভাবে খুন করে দুষ্কৃতীরা। মৃত্যুর পরে তাকে ধর্ষণও করা হয়। ঘটনার কয়েকদিনর মধ্যেই তিন অভিযুক্ত গৌরব মণ্ডল ওরফে শানু, কৌশিক মালিক সহ এক নাবালককে গ্রেফতার করে বলাগড় থানার পুলিশ। ধৃতদের বিরুদ্ধে ৩৬৩,৩৬৪/এ, ৩৭৬(২), ৩০২, ২০১, ৩৪ ও ৬ পকসো ধারায় মামলা রুজু হয়। একজন নাবালকের জুভেনিয়াল আদালতে বিচার চলছে। অন্য দুই অভিযুক্তকে গত ২১তারিখ দোষী সাব্যস্ত করে চুঁচুড়া আদালত। সোমবার, তাদের প্রাণদণ্ডের নির্দেশ দেন অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট সেশন জাজ মানসরঞ্জন সান্যাল।


Related articles

প্রচণ্ড বৃষ্টিতে ভেসে গেল দুধিয়ার অস্থায়ী সেতু

একটানা ভারী বৃষ্টির জেরে ফের বিপর্যস্ত হল পাহাড়-সমতলের যোগাযোগ ব্যবস্থা। শুক্রবার সকালে বালাসন নদীর জলস্তর হঠাৎ বেড়ে যাওয়ায়...

যোগ দিবসের কর্মসূচিতে সরকারি কর্মীদের যোগদান বাধ্যতামূলক নয়, সাফ জানালো হাই কোর্ট

২১ জুন যোগ দিবসের কর্মসূচিতে রাজ্যের সরকারি কর্মীদের উপস্থিতি বাধ্যতামূলক নয়। শুক্রবার জানাল কলকাতা হাইকোর্ট (Calcutta High court)।...

জেনে নিন আজকের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ শুক্রবার (১৯ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন...

কেমন আছেন মেসির বাবা, বিবৃতি দিল পরিবার

মাঠে একের পর এক সাফল্যের মুহূর্ত উপহার দিলেও ব্যক্তিগত জীবনে কঠিন সময়ের মুখোমুখি লিওনেল মেসি (Lionel Messi)। সম্প্রতি...