Friday, June 12, 2026

চাহ্বাল হ্যালো বলতেই গ্যাপ্টিল বললেন… হায় গা…ড…!

Date:

Share post:

হাসতে হাসতে রোহিত শর্মার উল্টে পড়ে যাওয়ার জোগাড়। স্টার টিভির ভাষ্যকার হেসে লুটোপাটি। আর সানি গাভাসকার মুখ টিপে হাসছেন। কারণ, কী বলবেন ভেবে পাচ্ছেন না।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ধুমাধার জয়ের পর ভারতীয় দল মাঠে নেমেছে হাত মেলাতে। চাহ্বালও নেমেছেন। স্টারের অ্যাঙ্কারের হাত থেকে মাইক্রোফোন কেড়ে নিয়ে দু’চার কথা বললেন। এমন সময় দেখা গেল দশ হাত দূরে রোহিতের সঙ্গে কথা বলছেন গ্যাপ্টিল। চাহ্বাল সেখানে গিয়ে বললেন, হায় বয়েজ, হোয়াটস হ্যাপেন? রোহিত কিছু বলার আগেই গ্যাপ্টিল বলে উঠলেন মারাত্মক সেই শব্দ… হ্যায় গা… রোহিত হাসতে হাসতে ছিটকে গেলেন। চাহ্বাল অবশ্য এতটুকু না ঘাবড়ে হিন্দিতেই গ্যাপ্টিলকে প্রশ্ন করলেন। তিনি বুঝতে পারছেন না বলাতে চাহ্বাল ইংরেজিতে বললেন, আই কান্ট স্পিক ইংলিশ… কিন্তু গ্যাপ্টিল যে চাহ্বালকে এমন উত্তর ফেরত দেবেন, তা ঘুণাক্ষরেও ভাবা যায়নি। যা নিয়ে ম্যাচ শেষে ভারতীয় ড্রেসিংরুমে হাসির ফোয়ারা।

Related articles

মুখ্যমন্ত্রীর নজরে BGBS-এর ৬৩৫ কোটি টাকার বরাত!

BGBS-এ এলাহী খরচ। একটি নির্দিষ্ট ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকেই বরাত। নতুন সরকারের আতসকাচের চলায় তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে...

গ্রেফতার হবেন ইন্দ্রনীল ও তাঁর স্ত্রী! কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ

গ্রেফতার হতে পারেন- এই আশঙ্কায় প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন (Indranil Sen) এবং তাঁর স্ত্রী আগাম জামিনের আবেদন জানিয়েছেন...

সানিয়ার বোলিংয়ে সারা ক্যাচ, মাঝ আকাশে ক্রিকেটে মাতলেন সচিন

ভারতীয় দল থেকে অবসর নিয়েছেন ১৩ বছর আগে, বয়স বেড়েছে, ফিটনেসটাও আগের মতো নেই। কিন্ত হাতে ব্যাট পেলে...

ফের অভিষেকের বাড়িতে CID টিম! হেনস্থার অভিযোগে সরব স্থানীয়রা

ফের তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বাড়িতে সিআইডি টিম। বিধানসভা নির্বাচনের আগে প্রচারে গিয়ে...