Saturday, April 4, 2026

সরস্বতী প্রতিমা গড়ে তাক লাগিয়ে দিল অষ্টম শ্রেণির পড়ুয়া

Date:

Share post:

সরস্বতী পুজো দরজায় কড়া নাড়ছে। বসন্ত পঞ্চমী তিথিতে এই পুজোকে ঘিরে এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। তাই কুমোরটুলির প্রতিমাশিল্পী থেকে পাড়ার ক্লাব, স্কুল কলেজের পড়ুয়া থেকে শিক্ষক,শিক্ষিকা সকলেই নিজের পরিসরে ব্যস্ত।

এভাবেই ছোটবেলায় কাদা-মাটি, জল দিয়ে তালগোল পাকানোর সময় থেকে প্রতিমা তৈরির সাধ জাগে হুগলির দাদপুর থানার অন্তর্গত কাটা গড়িয়া গ্রামের বাসিন্দা বছর চোদ্দর সুদীপ মালিকের। শেষ পর্যন্ত মা-ঠাকুমার উৎসাহে তার সেই সাধ পূরণ হল। প্রতিমা শিল্পী হিসাবে সুদীপের হাতেখড়ি হল এবছর। তাও সরস্বতী প্রতিমা তৈরি করে। এবছরই প্রথম প্রতিমা তৈরি করল অষ্টম শ্রেণির এই ছাত্রটি। তবে একটা নয়, দুটো নয়, প্রথম বছরেই ছক্কা হাঁকিয়ে ছটি সরস্বতী প্রতিমা তৈরি করে তাক লাগিয়ে দিয়েছে সে। চমকের এখানেই শেষ নয়। পাঁচটি প্রতিমা ইতিমধ্যেই বিক্রি হয়ে গিয়েছে । তাকে ঘিরে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে তার পরিবার।

অন্যদিকে নিজের হাতে তৈরি প্রতিমা পুজো করবে বলে একটি প্রতিমাকে যত্ন করে নিজের কাছে রেখেছে এই কিশোর মৃৎশিল্পী।
তার পরিবার তো দূর অস্ত, আশেপাশের গ্রামগুলিতেও প্রতিমা তৈরির কাজ করেন না কেউ। শুধুমাত্র নিজের চেষ্টায় প্রথমবার প্রতিমা তৈরি করল এই কিশোর। আগামীদিনে আরও প্রতিমা তৈরি করারও ইচ্ছা প্রকাশ করেছে সুদীপ। তার এই কীর্তিতে গর্বিত প্রতিবেশীরাও।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...