Tuesday, June 9, 2026

শাহের বিরুদ্ধে চাঞ্চল্যকর তোপ কেজরিওয়ালের

Date:

Share post:

দিল্লির ভোট যত এগিয়ে আসছে ততই বাড়ছে বিজেপি আর AAP-এর দ্বৈরথ৷ এবার এক ভিডিও-বার্তায় অমিত শাহের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ এনেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ্র কেজরিওয়াল।

ভোট প্রচারে কেজরির বিরুদ্ধে নানা অভিযোগ আনছে বিজেপি। গত ৫ বছরে দিল্লির কোনো উন্নয়ন হয়নি ইত্যাদি অভিযোগে সরব বিজেপি। আর সব অভিযোগই একের পর এক তথ্য দিয়ে খণ্ডন করছেন কেজরি।

নতুন ভিডিও-বার্তায় কেজরি সরাসরি অমিত শাহকে আক্রমণ করে বলেছেন, “দিল্লির মানুষকে আপমান করা বন্ধ করুন। গত পাঁচ বছরে দিল্লির ২ কোটি মানুষ এক সঙ্গে হাতে হাত মিলিয়ে নিজেদের জীবনযাত্রা উন্নত করেছেন। হাসপাতাল, স্কুল এবং বিভিন্ন বাড়িতে সঠিক বিদ্যুৎ আর জলের পরিষেবা তাঁরাই নিশ্চিত করেছেন। কিন্তু অমিত শাহ কী করছেন? উনি আসছেন আর দিল্লির মানুষের এই সংগ্রাম নিয়ে ঠাট্টা করে চলে যাচ্ছেন।”
কেজরির বক্তব্য, “কিছু দিন আগে একটি সভায় শাহ বলেছিলেন আমদের কথা দেওয়া সত্ত্বেও না কি দিল্লির কোনো জায়গায় সিসিটিভি ক্যামেরা বসেনি। পরের দিনই তাঁর ওই বক্তৃতার সিসিটিভি ফুটেজ দিল্লির মানুষ অমিত শাহের কাছে পাঠিয়ে দিয়েছেন। আমরা শহরে লক্ষাধিক সিসিটিভি বসিয়েছি।” ওদিকে, অমিত শাহের অভিযোগ ছিল গত ৫ বছরে দিল্লিতে শিক্ষার মান ক্রমশ পড়ে গিয়েছে। এই অভিযোগের পালটা কেজরি বলেন, “দিল্লির সরকারি স্কুলগুলিতে এ বার সাফল্যের হার ৯৬ শতাংশ। আর এর জন্য কৃতিত্ব প্রাপ্য শহরের ১৬ লক্ষ স্কুলপড়ুয়া আর তাঁদের বাবা-মায়ের।”
দিল্লির ৪০০ পড়ুয়া IIT-তে ভরতি হতে চলেছেন এ বার, সেই কথাও জানান কেজরি। তাঁর কথায়, “এখন গরিবরাও ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল হওয়ার স্বপ্ন দেখেন। আর আপনি কী করছেন, তাঁদের পরিশ্রমকে ঠাট্টায় উড়িয়ে দিচ্ছেন?”

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...