Tuesday, June 9, 2026

ইউরোপীয় ইউনিয়ন সংসদে CAA বিরোধী প্রস্তাব পাশের তোড়জোড়, কড়া প্রতিক্রিয়া জানাল ভারত

Date:

Share post:

ইউরোপের ২৮ টি দেশের গোষ্ঠী ইউরোপীয় ইউনিয়নের সংসদে ভারতের CAA বিরোধী প্রস্তাব পাশ করানোর চেষ্টা সামনে আসতেই তীব্র প্রতিক্রিয়া জানালো দিল্লি। এটি ভারতের নির্বাচিত সংসদ ও গণতান্ত্রিক প্রক্রিয়ার উপর হস্তক্ষেপের চেষ্টা বলে মন্তব্য করেছে কেন্দ্রীয় সরকার। এধরনের প্রস্তাব পাশের উদ্যোগ ভারতের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোর চেষ্টা বলে মনে করে কেন্দ্র। ভারতের সংসদে পাশ হওয়া আইনের বিরুদ্ধে প্রস্তাব আনা থেকে বিরত থাকার জন্য ইউরোপীয় ইউনিয়নকে অনুরোধ করেছে ভারত।

প্রসঙ্গত, বেলজিয়ামের ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের সংসদে বুধবার ভারতের সংশোধিত নাগরিকত্ব আইনের উপর প্রস্তাব পেশ হবে। দীর্ঘ আলোচনার পর ভোটাভুটি হওয়ার কথা। ইউরোপীয় ইউনিয়ন সংসদের ৭৫১ জন সদস্যের মধ্যে ৬২৫ জন সদস্য CAA ও কাশ্মীর সংক্রান্ত ৬ টি প্রস্তাব এনেছেন। ভারতের নাগরিকত্ব আইনকে বিভেদমূলক ও মানবতাবিরোধী বলা হয়েছে। এই আইনের ফলে অসংখ্য দেশহীন নাগরিক তৈরি হওয়ার আশঙ্কা করেছেন ইউরোপীয় ইউনিয়ন সংসদের সদস্যরা। পাল্টা প্রতিক্রিয়ায় ভারত বলেছে, আইনের নির্যাস সম্পর্কে ভুল ব্যাখ্যা হচ্ছে। এই আইন নাগরিকদের দেশছাড়া করার আইন নয়, এটা নাগরিকত্ব দেওয়ার আইন। প্রতিবেশী তিনদেশে ধর্মীয় কারণে যাদের মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, তাদের জন্য CAA। এই আইনে বিভেদের স্থান নেই। ভারতের আইনসভার দুই কক্ষে দীর্ঘ আলোচনা ও বিতর্কের পর এই আইন পাশ হয়েছে।

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...