Tuesday, June 9, 2026

চাপে মোদি, ৩০০বিশিষ্টজন বিক্ষোভকে সমর্থন করে বললেন, জাতির আত্মায় হামলা!

Date:

Share post:

নরেন্দ্র মোদির ওপর চাপ তৈরি করে এবার দেশের ৩০০জন বিশিষ্টজন সিএএ ও এনআরসি বিরোধী বিক্ষোভকে সমর্থন করলেন। এই তালিকায় নাসিরুদ্দিন শাহ, টিএম কৃষ্ণ, অমিতাভ ঘোষ, রোমিলা থাপার, মীরা নায়ারের মতো ব্যক্তিত্ব রয়েছেন।

বিশিষ্টদের লেখা এই চিঠিটি ইন্ডিয়ান কালচারাল ফোরামে প্রকাশিত হয়েছে। মূল বক্তব্য, নাগরিকত্ব সংশোধনী আইন ভারতের আত্মার উপর হামলা ও হুমকি। দেশের অসংখ্য মানুষের জীবন-জীবিকা ঝুঁকির মধ্যে রয়েছে। যারা বিরোধিতায় অংশ নিয়েছেন, তাদের পাশে আমরা রয়েছি। ভারতের সংবিধানের মূলনীতি ধরে রাখার জন্য বিরোধীদের এই সম্মিলিত প্রচেষ্টাকে কুর্ণিশ করছি। যারা স্বাক্ষর করেছেন তাদের মধ্যে রয়েছেন — অনিতা দেশাই, রত্না পাঠক শাহ, জাভেদ জাফরি, নন্দিতা দাস, লিলেট দুবে, আশিস নন্দী, সোহেল হাসমি, শবনম হাসমি সহ অনেকে। প্রত্যেকেরই বক্তব্য কোনোওরকম আলোচনা না করেই সরকার সংসদে আইন পাশ করিয়ে নিয়েছে। প্রশ্ন, কেন এতো তাড়াহুড়ো করা হলো? কিসের জন্য এতো চাপাচাপি!

Related articles

তোলাবাজি-হুমকির অভিযোগে গ্রেফতার সব্যসাচী!

নির্বাচনের তৃণমূল কংগ্রেস পরাজিত হওয়ার পর থেকেই একের পর এক নেতা-প্রাক্তন মন্ত্রীদের গ্রেফতারির খবরের মাঝে এবার তোলাবাজি- খুনের...

সত্যতা যাচাই না করে ‘ভুয়ো খবর’ ছড়ানোয় মিডিয়াকে হুঁশিয়ারি মিমির! 

আদালতে হাজিরা ও গ্রেফতারির ভুয়ো খবর ছড়ানোয় এবার মিডিয়ার একাংশের বিরুদ্ধে গর্জে উঠলেনা প্রাক্তন সাংসদ -অভিনেত্রী মিমি চক্রবর্তী...

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...