Sunday, March 29, 2026

ক্যাপ্টেন কোহলির প্রশংসায় পঞ্চমুখ স্টিভ

Date:

Share post:

ক্যাপ্টেন হিসেবে বিরাট কোহলি একজন পজিটিভ মানুষ। ভারতের ক্রিকেটপ্রেমীদের সামনে তিনি নিজেকে আদর্শ হিসেবে গড়ে তুলছেন। সাধারণতন্ত্র দিবসে বারাকপুরের উদয়ন হোমে এসে এই মন্তব্য করলেন অজি ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক স্টিভ ওয়াহ্। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনি ফেভারিট হিসেবে দুই দলকে এগিয়ে রাখছেন অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়া।

উদয়নের ৫০ বছর পূর্তি উপলক্ষে ছোট্ট আবাসিকরা দিনটা কাটাল একেবারে অন্য ভাবে। হোম ঘুরে দেখার পাশাপাশি শিশুদের সঙ্গে ছবি তোলেন স্টিভ। ক্রিকেট খেলেন তাদের সঙ্গে। স্টিভ বলেন, আগামী দিনে পাড়ার ক্রিকেট নিয়ে একটি তথ্যচিত্র করার ইচ্ছে রয়েছে তাঁর।

Related articles

অবাধ ভোটের লক্ষ্যে বেনজির নজরদারি, ‘বুথ ক্যাপচারিং’ রুখতে নয়া দাওয়াই সিইও-র

স্বচ্ছ ও অবাধ নির্বাচন নিশ্চিত করতে এ বার বেনজির পদক্ষেপ করতে চলেছে নির্বাচন কমিশন। প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে...

দুই কিস্তি নয়, ৩১ মার্চের মধ্যেই বকেয়া ডিএ একসঙ্গেই মেটানোর নির্দেশিকা রাজ্যের 

বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ) নিয়ে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। পূর্বের নির্দেশে আংশিক পরিবর্তন করে জানানো হয়েছে, ২০১৬...

নির্বাচনী প্রচারের ফাঁকে মহাবীর মন্দির পরিদর্শনে মুখ্যমন্ত্রী, আপ্লুত পুরুলিয়ার আমলাপাড়া

লোকসভা নির্বাচনের প্রচার ঘিরে এখন তপ্ত লালমাটির জেলা। শনিবার রঘুনাথপুর ও কাশীপুরে জোড়া সভা শেষ করে জেলা শহর...

নাগরিকত্ব হরণের চেষ্টার প্রতিবাদ: রাসবিহারীর সভায় বিজেপি ও কমিশনের বিরুদ্ধে জোটবদ্ধ গণমঞ্চ-একতা মঞ্চ

বাঙালির নাগরিকত্ব ও ভোটাধিকার হরণের চেষ্টার বিরুদ্ধে ফের সরব হল নাগরিক সমাজ। শনিবার দক্ষিণ কলকাতার রাসবিহারীতে ‘দেশ বাঁচাও...