Monday, April 6, 2026

শাহিনবাগের বিক্ষোভকারীদের ধর্ষক ও খুনি বললেন বিজেপি সাংসদ

Date:

Share post:

কপিল মিশ্র, অনুরাগ ঠাকুরের গুলি মারার নিদানের পর এবার শাহিনবাগের বিক্ষোভকারীদের ধর্ষক ও খুনি বলে মন্তব্য করলেন আরেক পশ্চিম দিল্লি লোকসভা কেন্দ্রের সাংসদ প্রবেশ কুমার সিং বর্মা।তিনি বলছেন, দিল্লিতে বিজেপি ক্ষমতায় এলে এক ঘণ্টার মধ্যে শাহিনবাগের বিক্ষোভকারীদের ফাঁকা করে দেব।শাহিনবাগের এই আন্দোলনের মুখ মূলত মহিলারা। সম্পূর্ণ অরাজনৈতিক এই বিক্ষোভই এখন টার্গেট বিজেপির। ইতিমধ্যেই গেরুয়া শিবিরের দুই নেতা শাহিনবাগের বিক্ষোভকারীদের গুলি করার হুমকি দিয়েছেন। খোদ স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ এই বিক্ষোভের সমর্থনকারীদের দেশদ্রোহী বলে কটাক্ষ করেছেন। তবে, এসব ছাপিয়ে গেলেন পশ্চিম দিল্লি লোকসভা কেন্দ্রের সাংসদ ।তিনি সরাসরি বিক্ষোভকারীদের ধর্ষক ও খুনি বলেছেন।
দিল্লির এক নির্বাচনী জনসভায় তিনি বলেন, “ওঁরা আপনাদের ঘরে ঢুকে মেয়ে-বোনেদের খুন, ধর্ষণ করবে। এখনও সময় আছে। এরপর কিন্তু মোদি-শাহ আর বাঁচাতে আসবে না।” প্রবেশ বলেন, “মনে রাখতে হবে এটা শুধু একটা নির্বাচন নয়। এই নির্বাচনেই ঠিক হয়ে যাবে দেশের ঐক্য।”
বিজেপি সাংসদ বলেছেন, “দিল্লিতে বিজেপি ক্ষমতায় এলে এক ঘণ্টার মধ্যে শাহিনবাগ ফাঁকা করে দেব।” উল্লেখ্য, সদ্যই কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরের সভা থেকে সিএএ বিরোধী বিক্ষোভকারীদের গুলি করার দাবি উঠেছে। বিজেপি সমর্থকদের সেই দাবিতে ইন্ধন জুগিয়েছেন খোদ কেন্দ্রীয় মন্ত্রী। সেই বিক্ষোভ নিয়ে বিতর্ক শেষ হওয়ার আগেই নতুন বিতর্কের জন্ম দিলেন প্রবেশ বর্মা।

Related articles

গেট ভেঙে দিল্লি বিধানসভায় গাড়ি, স্পিকারের গাড়িতে কালি মুখ ঢাকা অজ্ঞাত পরিচয় ব্যক্তির

নিরাপত্তাহীনতার চূড়ান্ত নিদর্শন! লালকেল্লার সামনে বিস্ফোরণের ঘটনা এখনও ফিকে হয়নি, তার মধ্যেই রাজধানীতে নিরাপত্তা ফের একবার নিয়ে উঠল...

আজ রাতেই তালিকা প্রকাশ করতে পারে কমিশন, নন্দলাল বসুর পরিবারকে সম্পূর্ণ সহযোগিতার সুপ্রিম নির্দেশ 

সুপ্রিম কোর্টে সোমবার হয়ে গেল এসআইআর শুনানি। এর আগে দেশের সর্বোচ্চ আদালত বিচারবিভাগের তদারকিতে এসআইআর-এর কাজ চলার নির্দেশ...

মমতা বন্দ্যোপাধ্যায় আর I.N.D.I.A-র সরকার হলে পাকিস্তানে ঢুকে মারব: হুঙ্কার অভিষেকের

মমতা বন্দ্যোপাধ্যায় আর I.N.D.I.A-র সরকার হলে বাড়িতে ঢুকে মারব- পাক প্রতিরক্ষা মন্ত্রীর কলকাতা উড়িয়ে দেওয়ার হুমকির পাল্টা তোপ...

বন্ধুর মৃত্যুতে বড়ো সিদ্ধান্ত! ম্যাজিক মোমেন্টস ছাড়লেন অম্বরীশ

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunodoy Banerjee) মর্মান্তিক মৃত্যুর পর ঠিক এক সপ্তাহ পেরোতেই মুখ খুললেন অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য...